মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে নিষিদ্ধ করল রাশিয়া

রাজু / ১৪৩ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্য-ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লিমিটেডকে ‘‘অবাঞ্ছিত সংস্থা’’ হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়া। ইউক্রেনের প্রতি সমর্থন এবং রাশিয়ার বিরোধিতা করার অভিযোগে সোমবার রাশিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সংস্থাটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

১৯৬১ সালে প্রতিষ্ঠিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষায় কাজ করে। আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থার প্রধান কার্যালয় লন্ডনে অবস্থিত।

এক বিবৃতিতে রাশিয়ার অ্যাটর্নি জেনারেল বলেছেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লন্ডন অফিস ‘‘বিশ্বজুড়ে রাশিয়াবিরোধী প্রকল্প তৈরির কেন্দ্র’’ হিসেবে কাজ করছে। সংস্থাটি ইউক্রেনের পক্ষে কাজ করছে; যার সঙ্গে রাশিয়া বর্তমানে যুদ্ধে লিপ্ত আছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওই অঞ্চলে সামরিক সংঘাত আরও বৃদ্ধি করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। ইউক্রেনের নব্য-নাৎসি বাহিনীর অপরাধকে সমর্থন ও তাদের জন্য অধিক তহবিলের ব্যবস্থা করার আহ্বান জানায় সংস্থাটি। এভাবে আমাদের দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে একঘরে করার প্রচেষ্টা চালাচ্ছে অ্যামনেস্টি।’’

রুশ কর্মকর্তারা প্রায়ই ইউক্রেনকে ‘‘নব্য-নাৎসি’’ পরিচালিত রাষ্ট্র বলে অভিযোগ করে আসছেন। যদিও ইউক্রেন ও তার পশ্চিমা মিত্র এবং অন্যান্যরা এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে।

রাশিয়ার এই নিষেধাজ্ঞার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।  রাশিয়া যেসব সংস্থাকে দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে, সেসব সংস্থাকে নিয়মিতভাবে ‘‘অবাঞ্ছিত’’ ঘোষণা করে। এই ঘোষণার ফলে এসব সংস্থায় কাজ অথবা অর্থায়ন করলে রুশ নাগরিকদের পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

এর আগে, যুক্তরাষ্ট্রের সরকার-নিয়ন্ত্রিত সম্প্রচারমাধ্যম আরএফই-আরএল এবং আন্তর্জাতিক পরিবেশ সংস্থা গ্রিনপিসকে নিষিদ্ধ ঘোষণা করেছিল রাশিয়া। এসব সংস্থার বিরুদ্ধেও রুশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনেছে মস্কো।

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর