মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশে প্রথমবার ‘পেকটাস এক্সকাভাটাম’ ও ‘ইটিএস’ যুগপৎ অস্ত্রোপচার সফল ট্রাম্পের নতুন আল্টিমেটাম কিউবার ওপর আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন : আপিল বিভাগ কে এই কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন? নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন শুল্ক চুক্তি, ব্যবসায়ীদের প্রশ্ন ২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার অভিবাসী, নিহত ২৫ দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা এপস্টেইন কেলেঙ্কারিতে তোলপাড় যুক্তরাজ্য, লেবার পার্টি থেকে পদত্যাগ পরমাণু ইস্যুতে তুরস্কে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা!

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

অস্ট্রেলিয়ায় চালু হচ্ছে বিনামূল্যের গণপরিবহন

রাজু / ৮৪ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ২০২৬ সাল থেকে ১৮ বছরের নিচে শিশুদের জন্য বিনামূল্যে গণপরিবহন চালু করার ঘোষণা দেওয়া হয়েছে। রাজ্যের শক্তিশালী ট্রেন, ট্রাম ও বাস ব্যবস্থা এবার আরও সহজ ও সুবিধাজনক করতে এই পদক্ষেপ নিয়েছে সরকার। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জানানো হয়, চার বছরে ৩১৮ মিলিয়ন ডলার বিনিয়োগ করে ২০২৬ সালের জানুয়ারি থেকে এই সুবিধা কার্যকর করা হবে।

রাজ্যের প্রধান জাসিন্টা অ্যালান বলেন, এই উদ্যোগের ফলে প্রতিটি শিশুর ক্ষেত্রে বছরে পরিবারের খরচ প্রায় ৭৫৫ ডলার পর্যন্ত কমবে। যদি কোনো পরিবারের তিনটি শিশু থাকে, তাহলে এই সাশ্রয় হবে প্রায় ২,২৬৫ ডলার। বিনামূল্যে যাতায়াতের জন্য শিশুদের একটি নতুন, স্বতন্ত্র রঙের যুব মাইকি কার্ড এর জন্য আবেদন করতে হবে। এই কার্ডের মাধ্যমে যাত্রা সংক্রান্ত তথ্য সংগ্রহ করে ভবিষ্যতের সেবা উন্নয়নের পরিকল্পনা করা যাবে।

জীবনযাত্রার খরচ বাড়ার প্রেক্ষিতে পরিবারগুলোকে স্বস্তি দিতে এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। এ নিয়ে অ্যালান বলেন, আমাদের বাজেটের মূল লক্ষ্য কর্মরত পরিবার ও ব্যক্তিদের সাহায্য করা, যারা জীবনযাত্রার খরচের চাপের মধ্যে আছেন।

যদিও, আগামী বছর বাজেটের সম্পূরক বা স্বাভাবিক অবস্থায় ফিরতে কিছুটা বিলম্ব হতে পারে বলেও তিনি আভাস দিয়েছেন।

অর্থনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, চলতি অর্থবছরে রাজ্যের ঋণ ১৮৭.৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। ঋণসেবা ব্যয় দাঁড়াতে পারে দৈনিক ২৫ মিলিয়ন ডলার। এমন পরিস্থিতিতে এই প্রকল্পের জন্য অর্থের সংস্থান কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা।

নতুন উদ্যোগকে স্বাগত জানালেও রাজ্যের সাধারণ মানুষের মধ্যে আশঙ্কা রয়েছে, পরিকল্পনা বাস্তবায়নের পথে অর্থনৈতিক বাধাগুলো কেমন হবে। বিনামূল্যে পরিবহন প্রকল্পের জন্য অর্থের জোগান কীভাবে তা দেখার অপেক্ষায় রয়েছে রাজ্যের সাধারণ মানুষ।

এশিয়ান পোস্ট / আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর