শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্তদের পুনঃপেনশন ও ভাতা প্রদানের তাগিদ হাইকোর্টের রায় উপেক্ষা: চরম সংকটে গ্রামীণ ব্যাংকের ১৪ হাজার অবসরপ্রাপ্ত পরিবার যুবদলের নবগঠিত ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা ও যুক্তরাষ্ট্র প্রবাসী শীর্ষ বিএনপি নেতা আবু সাঈদ আহমেদ ঢাকা মহানগর যুবদলে বড় পরিবর্তনের আভাস: যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা হাজার ছাড়াতে পারে

রিপোর্টার / ১৭৪ বার
আপডেটের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
A worker reacts after the tremors of a strong earthquake that struck central Myanmar on Friday affected Bangkok, Thailand, March 28, 2025. REUTERS/Ann Wang

যে ব্যাপক শক্তিশালী ভূমিকম্প হয়েছে মিয়ানমারে, তাতে মোট নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। নিজস্ব ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

ওয়েবসাইটে বলা হয়েছে, “যে মাত্রার ভূমিকম্প হয়েছে, তাতে আমারা ধারণা করছি যে মিয়ানমারের বিস্তৃত অংশ জুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে এবং এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।”

আজ শুক্রবার দুপুরে মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির মধ্যাঞ্চলীয় শহর সাগাইংয়ে ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে ছিল ভূকম্পটির এপিসেন্টার বা উৎপত্তিস্থল। ইউএসজিএস জানিয়েছে,  মিয়ানমারে ৭.৭ এবং ৬.৪ মাত্রার দু’টি ভূমিকম্প আঘাত হেনেছে।

ভূমিকম্পের পর মিয়ানমারের হালনাগাদ অবস্থা সম্পর্কে এখনও বেশি তথ্য পাওয়া যায়নি; তবে থাইল্যান্ডে ক্ষয়ক্ষতির বিভিন্ন চিত্র, ভিডিও ও তথ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে পাওয়া যাচ্ছে এবং এসব থেকে বোঝা যাচ্ছে যে ভূমিকম্পটি বেশ বিধ্বংসী ছিল।

মিয়ানমারে ক্ষমতাসীন সামরিক সরকার ইতোমধ্যে রাজধানী নেইপিদো সহ ৬টি শহর ও অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে। বাকি ৫টি অঞ্চল হলো অঞ্চলগুলো হলো সাগাইং, মান্দালয়, ম্যাগওয়ে, বাগো, পূর্ব শান।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতান সিনাওয়াত্রাও রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা জারি করেছেন।

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর