বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লবকে  নিউজার্সি জেনারেল এ্যাসেম্বলীর সন্মাননা 

রিপোর্টার / ২০৪ বার
আপডেটের সময় : বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লবকে
নিউজার্সি জেনারেল এ্যাসেম্বলীর সন্মাননা
জলবায়ু পরিবর্তন বিষয়ক রিপোর্টিং ও গবেষণার জন্য বাংলাদেশী সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লবকে বিশেষ সন্মাননা দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউজার্সি জেনারেল এ্যাসেম্বলী। স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি, ২০২৪) বিকেলে প্যাটারসন সিটিতে বিপ্লবকে মার্কিন সরকারের এ সন্মাননা তুলে  দেন সিনেটর বেঞ্জি ই উইম্বার্লী।  জেনারেল এ্যাসেম্বলীর স্পীকার ক্রেগ জে কফলিনের লেখা সন্মানপত্রে দক্ষিণ এশীয়ার দেশগুলোতে জলবায়ু পরিবর্তনের ক্ষতি এবং উদ্বাস্তু মানুষের জন্য কেরামত উল্লাহ বিপ্লবের তৈরি প্রতিবেদনকে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয় ।
শুধু দক্ষিণ এশীয় নয়, ইউরোপ-আমেরিকার অনেক উন্নত দেশও এখন জলবায়ু পরিবর্তনের মারাত্বক ঝুঁকিতে আছে বলে এ সময় জানান সিনেটর বেঞ্জি ই উইম্বার্লী । নিউজার্সির সাধারণ পরিষদ জনমানুষের কল্যানের সাংবাদিকতাকে সব সময়ই সহযোগীতা করে  বলেও জানান তিনি। সন্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  এশিয়ান পোষ্ট ইউএসএ’র প্রকাশক এনাম চৌধুরী ও চ্যানেল ৫২ ইউএসএর পরিচালক  চৌধুরী হাসিন ফারাহ।  উল্লেখ্য, সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিষ্ট ফোরামের মহাসচিব কেরামত উল্লাহ বিপ্লব  আন্তর্জাতিক একটি সংস্থার জলবায়ু বিষয়ক  ফেলোশীপ নিয়ে প্রায় ২ মাস ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে কাজ করছেন। জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা, ঘুর্ণিঝড়, তুষারঝড়, দাবানলসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যুক্তরাষ্ট্রের ক্ষতিগ্রস্থ মানুষের পুর্নবাসনে কি ধরনের ভবিষ্যত পরিকল্পনা  নেয়া উচিত তাই এই ফেলোশীপে গবেষণা ও অনুসন্ধানের বিষয়।  খ্যাতিমান জলবায়ু সাংবাদিক হিসেবে গত মাসে  বাফোলে সিটিতে নিউইয়র্ক স্টেটেরও বিশেষ সন্মাননা  দেয়া হয় কেরামত উল্লাহ বিপ্লবকে ।

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর