রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

গ্রিনল্যান্ড স্বাধীন হতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের রাজ্য হবে না: ডেনমার্ক

রিপোর্টার / ১৪৭ বার
আপডেটের সময় : রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন বলেছেন, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের রাজ্য বানানোর স্বপ্ন পূরণ হবে না ।
বুধবার (৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বল প্রয়োগ করে হলেও গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে চাওয়ার ইচ্ছা প্রকাশের পর একথা বলেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী। খবর, রয়টার্সের।
রাসমুসেন বলেন, দ্বীপটির অধিবাসীরা চাইলে নিজেরা স্বাধীন হতে পারে, কিন্তু তারা মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্য হবে না।
তিনি আরও বলেন, আমরা পুরোপুরি স্বীকার করি যে, গ্রিনল্যান্ডের নিজস্ব উচ্চাকাঙ্খা আছে, সেগুলো বাস্তবায়ন হলে গ্রিনল্যান্ড স্বাধীন হবে। কিন্তু যুক্তরাষ্ট্রের ফেডারেল স্টেট হওয়ার উচ্চাকাঙ্খা আদৌ তাদের নেই।
আগামী ২০ জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ট্রাম্প। তার আগে থেকেই গ্রিনল্যান্ড দখলে নিতে কড়া হুমকি-ধামকি দেওয়া শুরু করেছেন তিনি। ট্রাম্পের মন্তব্যের পর এরই মধ্যে কোপেনহেগেনে ডেনমার্কের রাজার সঙ্গে গ্রিনল্যান্ডের নেতাদের বৈঠকও হয়েছে।
এদিকে, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, ট্রাম্পের উচ্চাকাঙ্খা তাকে গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক অভিযান চালানোর দিকে ঠেলে দেবে সেটা তিনি ভাবতেও পারেন না।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম বড় দ্বীপ গ্রিনল্যান্ড। ৬০০ বছর ধরে এটি ডেনমার্কের অংশ হয়ে আছে। ৫৭ হাজার জনসংখ্যার দেশ গ্রিনল্যান্ডে আছে স্বায়ত্তশাসন। দ্বীপদেশটির প্রধানমন্ত্রীর লক্ষ্য ডেনমার্ক থেকে স্বাধীনতা পাওয়া।

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর