রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

মধ্যপ্রাচ্যে ‘বহু দিন’ সামরিক মহড়ার ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র

রিপোর্টার / ৪ বার
আপডেটের সময় : রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে আগামী বেশ কিছুদিন মার্কিন বিমান বাহিনীর নাইন্থ এয়ারফোর্সের মহড়া হবে। মার্কিন বিমান বাহিনীর নাইন্থ এয়ারফোর্স এয়ার ফোর্সেস সেন্ট্রাল বা এফসেন্ট নামেও পরিচিত।

সামাজিক যোগোযোগমাধ্যম এক্সে এ বিষয়ক বিবৃতিটি পোস্ট করেছে সেন্টকোম। সেখানে বলা হয়েছে, “ এই মহড়ায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকোম) আওতাভুক্ত এলাকায় শক্তি মোতায়েন, শত্রু বিমান বাহিনীকে ছত্রভঙ্গ এবং যুদ্ধ পরিস্থিতিতে নিজেকে টিকিয়ে রাখার ক্ষমতা প্রদর্শন করবে এফসেন্ট। বেশ কিছুদিন এই মহড়া চলবে।”গত ২৬ জানুয়ারি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনসহ বেশ কয়েকটি রণতরীর একটি বহর। এই বহর আসার পরের দিনই মধ্যপ্রাচ্যে সামরিক বিমান মহড়ার ঘোষণা দিলো সেন্টকোম।

গত ২৬ জানুয়ারি যখন ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে মার্কিন রণতরীর বহর মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করে, সেদিন এক বিবৃতিতে সেন্টকোম জানিয়েছিল, “মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় এ অঞ্চলের জলসীমায় আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করা হয়েছে।”

চলতি জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে এশিয়া-প্রশান্ত অঞ্চল থেকে এই বহর মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়। সে সময় ইরানে তীব্র সরকারবিরোধী বিক্ষোভ চলছিল।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে ওয়াশিংটনের সঙ্গে তিক্ততা শুরু হয়েছিল তেহরানের।  ২০২৫ সালের জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তিক্ততর হয়ে ওঠে। গত বছর জুন মাসে এ ইস্যুতে দুই দেশের মধ্যে সংঘাতও হয়েছে।

গত ডিসেম্বরের শেষ দিকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ব্যাপকমাত্রায় মাথাচাড়া দিয়ে ওঠে। ট্রাম্প সে সময় বলেছিলেন, ইরান যদি বিক্ষোভ দমনে নিষ্ঠুর পন্থা অবলম্বন করে— তাহলে দেশটিতে ফের সামরিক অভিযান হতে পারে।

শেষ পর্যন্ত সেই সামরিক অভিযান আর হয়নি, তবে তার পরিবর্তে যুদ্ধজাহাজের বহর পাঠানো এবং সামরিক বিমানের মহড়ার  যে পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন— তা যে কোনো সময় যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

সূত্র : এএফপি

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর