রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ইরানে সামরিক হস্তক্ষেপ চায় না ফ্রান্স

রিপোর্টার / ৩৮ বার
আপডেটের সময় : রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানে সাম্প্রতিক বিক্ষোভ দমনে হাজারো মানুষের প্রাণহানির ঘটনায় দেশটিতে সামরিক হস্তক্ষেপ ফ্রান্সের অগ্রাধিকারে নেই। রোববার ফ্রান্সের সশস্ত্র বাহিনীবিষয়ক মন্ত্রী অ্যালিস রুফো ইরানে সামরিক হস্তক্ষেপের বিষয়ে এই মন্তব্য করেছেন বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা এএফপি।

রোববার ফরাসি রাজনৈতিক অনুষ্ঠান ‘লে গ্রঁ জুরিতে’ অংশ নিয়ে অ্যালিস রুফো বলেছেন, আমার মনে হয়, ইরানের জনগণকে যেভাবে সম্ভব সমর্থন করা উচিত। তবে তিনি স্পষ্ট করে বলেন, দেশটিতে সামরিক হস্তক্ষেপ ফ্রান্সের পছন্দনীয় বিকল্প নয়। এই শাসনব্যবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য ইরানি জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে।

ইরানে ইন্টারনেট শাটডাউনের কারণে আইনশৃঙ্খলাবাহিনীর বিক্ষোভ দমনের সময় সংঘটিত ‌‌‘‘গণ-অপরাধ’’ নথিভুক্ত করা কঠিন হয়ে পড়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। গত ৮ জানুয়ারি থেকে ইরানজুড়ে ইন্টারনেট কার্যত বন্ধ থাকায় ৯ কোটিরও বেশি মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।

আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন বলেছে, ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউটের আড়ালে নিরাপত্তা বাহিনী সহিংস দমন অভিযান পরিচালনা করেছে। ওই সময় কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস বলেছে, দেশটির সাম্প্রতিক বিক্ষোভের প্রাণহানির সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে যেতে পারে।

অন্যদিকে, ইরান সরকার বিক্ষোভ-সহিংসতায় ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে। এর মধ্যে ২ হাজার ৪২৭ জনকে ‘শহীদ’ আখ্যা দিয়েছে দেশটির সরকার; যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও নিরীহ পথচারীরা রয়েছেন। বাকিদের ‘দাঙ্গাবাজ’ বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্ররোচনায় সহিংসতায় জড়ানোর অভিযোগ আনা হয়েছে।

রুফো বলেন, ইরানি জনগণ তাদের শাসকগোষ্ঠীকে প্রত্যাখ্যান করছে। ইরানের জনগণের ভবিষ্যৎ ইরানিদের হাতেই; আমাদের পক্ষে তাদের নেতা বেছে দেওয়া ঠিক নয়।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভ দমনের প্রতিক্রিয়ায় ইরানে সামরিক হামলার হুমকি দিলেও পরে সুর নরম করেন। তেহরান পরিকল্পিত মৃত্যুদণ্ড স্থগিত করেছে বলে জানানো হলে অবস্থান কিছুটা বদলান তিনি।

গত ২৮ ডিসেম্বর তেহরানে অর্থনৈতিক দাবিদাওয়া থেকে শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ক্ষমতায় থাকা ধর্মীয় শাসকগোষ্ঠীকে উৎখাতের দাবিতে গণআন্দোলনে রূপ নেয়।

সূত্র: এএফপি।

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর