রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ট্রাম্প ‘সুর নরম’ করলেও হামলা নিয়ে এখনো উদ্বিগ্ন ইরান

রিপোর্টার / ১৫ বার
আপডেটের সময় : রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

গত কয়েকদিন ইরানে হামলার হুমকি দিলেও গতকাল রাতে সুর নরম করে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন ইরান বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ করে দিয়েছে এবং কোনো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ডও কার্যকর করবে না। এতে করে যুক্তরাষ্ট্রের অত্যাসন্ন হামলার শঙ্কা অনেকটাই কমেছে। তবে ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক হাসান আহমাদিয়ান সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেছেন, ইরান বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ করে দিয়েছে ট্রাম্প একাধিকবার এমন বক্তব্য দেওয়ার পর যুক্তরাষ্ট্রের সামরিক হামলার শঙ্কা কমে গেছে, ইরানের সরকার এমনটা সম্ভবত বিশ্বাস করবে না।

তিনি জানিয়েছেন, যদিও ট্রাম্পের বক্তব্য ইঙ্গিত করছে ওয়াশিংটন উত্তেজনা হ্রাস চায়। তা সত্ত্বেও ইরানের নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে উদ্বিগ্ন থাকবেন। এ অ্যাকাডেমিক বলেন, “আমি মনে করি মার্কিন প্রেসিডেন্ট যা বলেন তা ইরানিদের বিশ্বাস করতে কষ্ট হবে। কারণ এরআগে ইরানিরা যখন যুক্তরাষ্ট্রে সঙ্গে আলোচনায় ছিল তখন দেশটি হামলার শিকার হয়েছে।”যুক্তরাষ্ট্র এবারও ইরানের ওপর আচমকা হামলা চালাতে পারে আশঙ্কা প্রকাশ করে হাসান আহমাদিয়ান বলেছেন, “ট্রাম্পের পক্ষ থেকে ইরানে আকস্মিক হামলার সম্ভাবনা আছে।”তিনি বলেছেন, বেশিরভাগ বিক্ষোভকারী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করলেও তারা তাদের দেশে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা দেখতে চান না। সূত্র: আলজাজিরা


এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর