রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

বিশ্বের ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র

রিপোর্টার / ১৮ বার
আপডেটের সময় : রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

বিশ্বের ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এসব দেশের মানুষ আর মার্কিন ভিসা পাবেন না। বুধবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ফক্স নিউজ। তারা বলেছে, যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তা গ্রহণের দিক দিয়ে এগিয়ে আছে তাদের আর ভিসা দেওয়া হবে না।

ফক্স নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ৭৫টি দেশের কনস্যুলার অফিসে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। এতে বলা হয়েছে, মন্ত্রণালয় বর্তমান ভিসা প্রক্রিয়ার যাচাই-বাছাই প্রক্রিয়া পুননিরীক্ষণ করবে। এ সময়ে যেন এই ৭৫ দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়। সংবাদমাধ্যমটি ৭৫টি দেশের সবগুলোর নাম প্রকাশ করেনি। তবে এরমধ্যে রাশিয়া, আফগানিস্তান, ব্রাজিল, ইরান, ইরাক, মিসর, নাইজেরিয়া, থাইল্যান্ড, ইয়েমেন রয়েছে।

২০২৫ সালের নভেম্বরে একটি নির্দেশনা দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে নতুন যাচাই-বাছাই নিয়মগুলো কঠোরভাবে পালনের জন্য বলা হয়েছিল। নির্দেশনায় আরও বলা হয়েছিল, সরকারি সহায়তা যেমন— স্বাস্থ্য, ইংরেজি ভাষা শেখা, অর্থনৈতিক সুবিধা এমনকি যাদের দীর্ঘকালীন চিকিৎসা সহায়তা গ্রহণ করতে পারেন বলে মনে হয় তাদের ভিসা আবেদন যেন প্রত্যাখ্যান করা হয়। এমনকি বয়স্ক এবং অতিরিক্ত ওজনের মানুষকেও ভিসা না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট বলেছেন, “পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা দেওয়ার প্রক্রিয়াগুলো নতুন করে খতিয়ে দেখছে। তাই আপাতত ৭৫টি দেশের মানুষের যুক্তরাষ্ট্রে আসা বন্ধ রাখা হবে। মূলত যারা বিদেশি নাগরিক হয়েও আমেরিকার সরকারি ত্রাণ বা সুযোগ-সুবিধার ওপর নির্ভর করতে পারেন, তাদের প্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।” সূত্র: ফক্স নিউজ

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর