রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে নেতানিয়াহুর বিমান গেল গ্রিসে

রিপোর্টার / ১৭ বার
আপডেটের সময় : রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের ব্যবহৃত রাষ্ট্রীয় বিমান ‘উইং অব জায়ন’ ইসরায়েল ছেড়ে গ্রিসের ক্রেটেতে গিয়েছিল। বুধবার (১৪ জানুয়ারি) বিমানটি ইসরায়েলের নেভাতিম বিমানঘাঁটি থেকে উড়াল দেয়। তবে পরবর্তীতে গ্রিস ছেড়ে এটি আবার ইসরায়েলের দিকে আসছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম গ্রিকসিটি টাইমস।

এরআগে ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধ ও দুইবারের হামলা পাল্টা হামলার সময় বিমানটিকে সরিয়ে নিয়েছিল ইসরায়েল। এটি সাধারণত নেভাতিম বিমানঘাঁটিতে থাকে। যুদ্ধের সময় এ ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছিল ইরান। বিমানটি যখন গ্রিসের দিকে যাচ্ছিল তখন সামাজিক যোগাযোগমাধ্যমের একাধিক অ্যাকাউন্ট থেকে বলা হচ্ছিল, ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা পাল্টা হামলার কারণে এটি ইসরায়েল ছাড়ছে। কারণ এর আগে তিনবার এটি সরিয়ে নেওয়া হয়েছিল।

তবে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, নিয়মিত প্রশিক্ষণ ও সংস্কারের জন্য বিমানটি গ্রিসে যায়। আজকের বিষয়টিও এ সংশ্লিষ্ট ছিল।

এদিকে ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ দমন নিয়ে ইরানে হামলার হুমকি দিয়ে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত কয়েকদিনে তার হুমকির সুর আরও তীব্র হয়েছে। এমন পরিস্থিতিতে ইরান সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের ওপর হামলা করে তাহলে তারাও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাবে। এমন পরিস্থতিতে কাতারের দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটি থেকে নিজেদের কিছু সেনাকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র।

সূত্র: গ্রিকসিটি টাইমস

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর