সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইউরোপে নজিরবিহীন পাল্টা ব্যবস্থার দাবি বিশ্বশান্তি ঝুঁকিতে, বললেন ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপকে ‘ব্ল্যাকমেইল’ করছেন ট্রাম্প: নেদারল্যান্ডস বিক্ষোভ-সহিংসতায় নিহত অন্তত ৫ হাজার, ইরানের স্বীকার ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ ইরানে সাড়ে ১৬ হাজারের বেশি বিক্ষোভকারী নিহত বৈশ্বিক ইন্টারনেট থেকে স্থায়ীভাবে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা ইরানের ইরাকের সেই বিমানঘাঁটি ছেড়ে চলে গেছে যুক্তরাষ্ট্রের সেনারা যে কারণে ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে অনুরোধ করেন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে আজ শাবানের চাঁদের সন্ধান হবে, শবে বরাত হতে পারে যেদিন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

অবৈধ অভিবাসনবিরোধী অভিযানের বাজেট বিপুল পরিমাণে বাড়ালেন ট্রাম্প

রিপোর্টার / ৩২ বার
আপডেটের সময় : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের চলমান অবৈধ অভিবাসনবিরোধী অভিযানের বাজেট বিপুল পরিমানে বাড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের স্বাক্ষরিত এ আদেশের ফলে ২০২৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় সাড়ে তিন বছরের জন্য ১৭ হাজার কোটি ডলার রাষ্ট্রীয় বরাদ্দ পাচ্ছে অভিযান পরিচালনাকারী দুই সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)। যুক্তরাষ্ট্রে বাৎসরিক বাজেট কার্যকর হয় ১ অক্টোবর থেকে। বর্তমানে ২০২৫-’২৬ অর্থবছর চলছে। এটি শেষ হয়ে ২০২৬-’২৭ অর্থবছর শুরু হবে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে। সেই হিসেবে আগামী তিন বছরের জন্য এই অর্থ বরাদ্দ পেয়েছে আইসিই এবং সিবিপি।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ দুই আইনপ্রয়োগকারী সংস্থাকে বরাদ্দ দেওয়া হয়েছিল পায় ১ হাজার ৯০০ কোটি ডলার। ট্রাম্পের নির্বাহী আদেশের ফলে আগামী ২০২৬ সাল থেকে ২০২৯ সাল পর্যন্ত তিন বছরের প্রতি বছর আইসিই ও সিবিপি বরাদ্দ হিসেবে পাচ্ছে ৫ হাজার ৬০০ কোটি ডলারেরও বেশি।

আইসিই ও সিবিপির জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৬ সাল থেকে আরো জোরেশোরে শুরু হবে অবৈধ অভিবাসনবিরোধী অভিযান। সে জন্য দুই সংস্থায় আরও হাজার হাজার কর্মী নিয়োগ, গ্রেপ্তার নথিবিহীন অভিবাসীদের জন্য বেশ কয়েকটি বন্দিশালা নির্মাণ, আটক অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোসহ বিভিন্ন খাতে ব্যয় করা হবে এই অর্থ।

কর্মকর্তরা আরও জানান, ২০২৬ সাল থেকে প্রতি বছর ১০ লাখ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর লক্ষ্য নিয়েছে ট্রাম্প প্রশাসন।

যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসীমুক্ত করবেন— প্রতিশ্রুতি দিয়ে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ট্রাম্প। ২০২৫ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণ করেন তিনি, তারপর সেদিনই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

তিনি সেই আদেশে স্বাক্ষরের পর থেকে পুরো যুক্তরাষ্ট্রজুড়ে শুরু হয় অবৈধ অভিবাসনবিরোধী অভিযান। মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভিন্ন দেশের প্রায় ৬ লাখ ২২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সূত্র : রয়টার্স

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর