সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

বাংলাদেশি ভেবে কেরালায় ভারতীয়কে পিটিয়ে হত্যা

রিপোর্টার / ৬৭ বার
আপডেটের সময় : সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের ছত্রিশগড়ের এক যুবককে বাংলাদেশি ভেবে কেরেলায় পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি ছত্রিশগড় থেকে সেখানে অভিবাসী হিসেবে কাজ করতে গিয়েছিলেন। ৩১ বছর বয়সী ওই যুবকের নাম রামনারায়ণ বাঘেল। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ১৭ ডিসেম্বর কেরালাম আত্তাপাল্লাতম থানা এলাকায় ঘটনা ঘটে। চুরির সন্দেহে তাকে প্রথমে আটক করা হয়। এরপর বাংলাদেশি আখ্যা দিয়ে নির্মমভাবে এ যুবককে পিটিয়ে হত্যা করা হয়। তার কাছ থেকে চুরির কোনো জিনিসপত্রও পাওয়া যায়নি। ওই ঘটনার একটি ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে তাকে মব সন্ত্রাসীরা নির্মমভাবে পেটাচ্ছে।

ভিডিওতে বারবার তাকে বাংলাদেশি হিসেবে অভিহিত করা হয়। তাকে ওই সন্ত্রাসীরা জিজ্ঞেস করছিল গ্রামের বাড়ি কোথায়। কিন্তু রামনারায়ণ উত্তর দেওয়ার আগেই তাকে বাংলাদেশি হিসেবে অভিহিত করে পেটাতে থাকে তারা।

ময়নাতদন্তে রামনারায়ণের দেহে ৮০টিরও বেশি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার মাথায় গুরুতর জখম ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ ব্যক্তির ওপর এতটাই নির্মমতা চালানো হয় যে হামলার সময় তার বুকের ভেতর থেকে রক্ত মুখ দিয়ে বেরিয়ে যায়। এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই আত্তাপাল্লাম গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারকৃতরা হলেন— মুরলি, প্রসাদ, অনু, বিপীন এবং আনন্দন। তাদের গত ১৮ ডিসেম্বর পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশ নিশ্চিত করেছে, রামনারায়ণের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধের রেকর্ড পাওয়া যায়নি। রামনারায়ণের ৮ ও ১০ বছর বয়সী দুই ছেলে আছে।

তার চাচাত ভাই শশীকান্ত বলেছেন, “রামনারায়ণ কাজ করতে কেরেলায় গিয়েছিল। বাংলাদেশি ভেবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি গরীব মানুষ ছিলেন। তার পরিবারকে সাহায্য্ করার কেউ নেই। খুবই ছোট ছোট দুটি বাচ্চা তার। আমি সরকারকে অনুরোধ করব তার পরিবারকে যেন সাহাজ্য করা হয়।” সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর