সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইউরোপে নজিরবিহীন পাল্টা ব্যবস্থার দাবি বিশ্বশান্তি ঝুঁকিতে, বললেন ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপকে ‘ব্ল্যাকমেইল’ করছেন ট্রাম্প: নেদারল্যান্ডস বিক্ষোভ-সহিংসতায় নিহত অন্তত ৫ হাজার, ইরানের স্বীকার ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ ইরানে সাড়ে ১৬ হাজারের বেশি বিক্ষোভকারী নিহত বৈশ্বিক ইন্টারনেট থেকে স্থায়ীভাবে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা ইরানের ইরাকের সেই বিমানঘাঁটি ছেড়ে চলে গেছে যুক্তরাষ্ট্রের সেনারা যে কারণে ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে অনুরোধ করেন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে আজ শাবানের চাঁদের সন্ধান হবে, শবে বরাত হতে পারে যেদিন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ভারতের নাগাল্যান্ডে দাবানল, ৩ দিন ধরে জ্বলছে জুকো উপত্যকা

রিপোর্টার / ৩৩ বার
আপডেটের সময় : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডের সুদৃশ্য জুকো উপত্যকায় দাবানল শুরু হয়েছে। আজ তিন দিন ধরে জ্বলছে উপত্যকার বিশাল অংশ। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এক প্রতিবেদনে ভারতের জাতীয় দৈনিক দ্য হিন্দু জানিয়েছে, গত শুক্রবার জুকো উপত্যকায় ট্রেকিংয়ে গিয়েছিলেন চার জন স্থানীয় ট্রেকার। তাদের অসাবধানতার জেরেই ছড়িয়ে পড়েছে আগুন।

জুকোতে ট্রেকিংয়ে গিয়ে উপত্যকার একটি এলাকায় তাঁবু খাটিয়েছিলেন তারা, তারপর তাঁবুর সামনে আগুন (ক্যাম্পফায়ার) জ্বালিয়ে পানির খোঁজে বের হয়েছিলেন। পানি নিয়ে ফিরে আসার পর তারা দেখেন, সেই আগুন ছড়িয়ে পড়েছে। আগুনের মধ্যেই আটকা পড়েন তারা। শনিবার তাদের উদ্ধার করা হয়। ততক্ষণে উপত্যকার ১ দশমিক ৩ বর্গকিলোমিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়েছিল।

উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রেকাররা তাঁবুর সামনে আগুন জ্বালানোর কথা স্বীকার করেছেন। বর্তমানে কতখানি এলাকাজুড়ে দাবানল ছড়িয়েছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না; তবে শুষ্ক আবহওয়া ও জোর বাতাসের কারণে প্রতি মূহূর্তে বাড়ছে আগুন।

জুকো উপত্যকার নিকটবর্তী কোহিমা জেলার দুর্যোগ মোকাবিলা বাহিনী আগুন নেভাতে এসেছিল, কিন্তু জুকো উপত্যকার যে জঙ্গলে আগুন লেগেছে, তা দুর্গম। খাড়া ঢালের কারণে সেখানে সড়কপথ নেই। ফলে দমকলের গাড়ি দুর্যোগ মোকাবিলা বাহিনীর গাড়ি সেখানে পৌঁছাতে পারেনি। নাগাল্যান্ড রাজ্য সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, সড়ক পথ না থাকায় দাবানল নেভাতে রাজ্যের দুর্যোগ মোকাবিলা দপ্তর ভারতের বিমান বাহিনীর একটি  হেলিকপ্টার নিয়ে আগুন নেভানোর কাজে নামার সিদ্ধান্ত নিয়েছে। ওই হেলিকপ্টার থেকে পানি ছিটানো হবে দাবানলপীড়িত অঞ্চলে। ইতমধ্যে স্থানীয় বাসিন্দা এবং ট্রেকার, পর্যটকদের ওই জঙ্গল থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে নাগাল্যান্ডের রাজ্য সরকার। সূত্র : দ্য হিন্দু

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর