সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

কম্বোডিয়ার সীমান্তবর্তী তিন গ্রামে থাইল্যান্ডের ব্যাপক গোলাবর্ষণ

রিপোর্টার / ৩৮ বার
আপডেটের সময় : সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

কম্বোডিয়ার সীমান্তবর্তী তিনটি গ্রামে ব্যাপক গোলাবর্ষণ ও বোমা হামলা চালিয়েছে থাইল্যান্ড। স্থানীয় সময় আজ রোববার সকাল থেকে শুরু হওয়া এ হামলা দুপুর পর্যন্ত চলেছে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সর্বশেষ আপডেটে জানিয়েছে, তাদের মিনচে প্রদেশের দুটি গ্রামে গোলাবর্ষণ ও একটি গ্রামে বোমা হামলা চালিয়েছে থাই সেনাবাহিনী। মন্ত্রণালয় বলেছে, সকাল ১০টার ঠিক আগে থাই সেনারা প্রে চান গ্রামে গোলাবর্ষণ করে। এরপর পার্শ্ববর্তী থমার সেন গ্রামে গোলাবর্ষণ করে। প্রে চানে দুপুরের আগ পর্যন্ত গোলাবর্ষণ চলেছে। দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে তারা বোয়েং ত্রাকুয়ান গ্রামে গোলাবর্ষণ করে।

এছাড়া ও’বেই কোহান অঞ্চলে থাই বিমানবাহিনী এফ-১৬ উড়িয়েছে। তবে এসব হামলায় এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি। গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন থাইল্যান্ড-কম্বোডিয়া ফের যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে। তার এ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরুতেই সীমান্তে সংঘর্ষ শুরু হয়। যা আজ দুপুর পর্যন্ত চলেছে। এরআগে রাতের হামলা ব্যাপারে থাইল্যান্ড বলেছিল ‘নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারে’ এ হামলা হয়েছে।

এরআগে থাইল্যান্ডের সঙ্গে থাকা সব ধরনের সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা দেয় কম্বোডিয়া। এ দুই দেশের মধ্যে রয়েছে ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত। ঔপনেবিশ আমলে ভাগ করা এ সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। সীমান্তবর্তী কিছু অঞ্চল নিজেদের বলে দাবি করে তারা।

নতুন করে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত ২৫ জন নিহত হয়েছেন। যারমধ্যে সেনার পাশাপাশি বেসামরিক মানুষও আছেন। সূত্র: আলজাজিরা

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর