সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইউরোপে নজিরবিহীন পাল্টা ব্যবস্থার দাবি বিশ্বশান্তি ঝুঁকিতে, বললেন ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপকে ‘ব্ল্যাকমেইল’ করছেন ট্রাম্প: নেদারল্যান্ডস বিক্ষোভ-সহিংসতায় নিহত অন্তত ৫ হাজার, ইরানের স্বীকার ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ ইরানে সাড়ে ১৬ হাজারের বেশি বিক্ষোভকারী নিহত বৈশ্বিক ইন্টারনেট থেকে স্থায়ীভাবে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা ইরানের ইরাকের সেই বিমানঘাঁটি ছেড়ে চলে গেছে যুক্তরাষ্ট্রের সেনারা যে কারণে ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে অনুরোধ করেন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে আজ শাবানের চাঁদের সন্ধান হবে, শবে বরাত হতে পারে যেদিন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

বেলারুশের পটাশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

রিপোর্টার / ৩১ বার
আপডেটের সময় : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকের পর মিনস্কের পটাশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। শনিবার মিনস্কে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জন কোয়েলের বরাত দিয়ে বেলারুশের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। তবে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে বেলারুশ কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবে, সেই বিষয়ে কিছু জানানো হয়নি। বিশ্বে সার তৈরির গুরুত্বপূর্ণ উপাদান পটাশের অন্যতম বৃহৎ উৎপাদক বেলারুশ।

এর আগে, গত মাসে বেলারুশবিষয়ক বিশেষ দূত হিসেবে জন কোয়েলকে নিয়োগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক সোভিয়েত রাষ্ট্র বেলারুশে এক হাজারের বেশি রাজনৈতিক বন্দীর মুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার দায়িত্ব কোয়েলকে দিয়েছেন মার্কিন এই প্রেসিডেন্ট। ইউরোপে ইউক্রেনের সঙ্গে যুদ্ধরত রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ।

কোয়েলের বরাত দিয়ে বেলারুশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেলটার প্রতিবেদনে বলা হয়েছে, তিনি প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।  তিনি বলেন, ‌‌আমরা ইউক্রেন ও রাশিয়ার মাঝে চলমান যুদ্ধ নিয়ে কথা বলেছি। ভেনেজুয়েলা নিয়েও আলোচনা হয়েছে।

লুকাশেঙ্কোর সঙ্গে দু’দিনের বৈঠকের বিষয়ে কোয়েল বলেন, প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর সঙ্গে অত্যন্ত ভালো আলোচনা হয়েছে। আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলেছি। যুক্তরাষ্ট্র ও বেলারুশের সম্পর্ক স্বাভাবিক করার জন্য কীভাবে ঘনিষ্ঠতার পথে এগোনো যায়, তা নিয়েও কথা হয়েছে। সেটাই আমাদের লক্ষ্য।

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে লুকাশেঙ্কোর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সম্পর্কের কথাও জানিয়েছেন কোয়েল।

তিনি বলেন, বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং তাকে পরামর্শ দেওয়ার সক্ষমতাও আছে। এই পরিস্থিতিতে এটি খুবই কাজে লাগতে পারে। তারা দীর্ঘদিনের বন্ধু এবং এমন বিষয় নিয়ে আলোচনা করার মতো প্রয়োজনীয় সম্পর্ক তাদের আছে।

কোয়েল বলেন, স্বাভাবিকভাবেই প্রেসিডেন্ট পুতিন কিছু পরামর্শ গ্রহণ করতে পারেন, আবার কিছু নাও করতে পারেন। এভাবেই প্রক্রিয়াটি এগিয়ে নেওয়া সম্ভব।

সূত্র: রয়টার্স।

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর