রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনের জন্য সবাই প্রস্তুত, তবু কেন জনমনে সংশয় প্রবাসে থেকেও তারেক রহমানের রাজনৈতিক প্রভাব মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল উইন্ডসর ছেড়েছেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছি ইরানের মতো হিজাব আইন— সাধারণ মানুষ চাইলে সমর্থন করবে জামায়াত খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প মাটির নিচের নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন ইরানের ইরান মিসাইল ব্যবহার করতে পারবে না, ইউরেনিয়াম সমৃদ্ধকরণও বাদ দিতে হবে এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য ক্ষমা চাইলেন বিল গেটস

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় উগান্ডায় ৬৩ জন নিহত

রিপোর্টার / ৮৫ বার
আপডেটের সময় : রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার পশ্চিমাঞ্চলের একটি মহাসড়কে দুটি বাস ও অন্য দুটি বাহনের মধ্যে সংঘর্ষে ৬৩ জন নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) মধ্যরাতে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, গুলুতে যাওয়ার মহাসড়কে হওয়া এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। জানা গেছে, বিপরীত দিকের দুটি বাস তাদের পেছনে থাকা যানবাহনকে ওভারটেক করছিল। তখন কিরইয়ানদঙ্গ শহরের কাছে দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

উগান্ডার সড়কগুলো সরু হওয়ায় প্রায়ই এমন দুর্ঘটনার ঘটনা ঘটে। সাধারণত অতিরিক্ত গতির কারণে প্রায় মানুষ হতাহত হন।

তবে একসঙ্গে ৬৩ মানুষের মৃত্যুর ঘটনা অস্বাভাবিক। উগান্ডার রেডক্রসের মুখপাত্র আইরিন নাকাসিতা বলেছেন, ভয়াবহ এ দুর্ঘটনার পর হাত-পা ভেঙে যাওয়া আহতরা রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। সেখানকার পরিস্থিতি ভয়াবহ ছিল বলে জানিয়েছেন তিনি।

সাধারণত দুর্ঘটনা ঘটলে মানুষ হতাহতদের উদ্ধার করতে যায়। কিন্তু গত রাতের দুর্ঘটনার পর অনেক আহত দীর্ঘ সময় রাস্তায় পড়ে ছিলেন বলে জানিয়েছেন রেডক্রসের এ কর্মকর্তা।

উগান্ডায় ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ১৪৪ জন নিহত হয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী, এর আগের বছর ২০২৩ সালে সড়কে প্রাণ গিয়েছিল ৪ হাজার ৮০৬ জনের এবং ২০২২ সালে নিহত হন ৪ হাজার ৫৩৪ জন। এতে স্পষ্ট দেশটিতে প্রতিবছর সড়ক দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।

এশিয়ানপোস্ট / এফআরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর