রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য
নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ভেদাভেদ ভুলে বাংলাদেশী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান -নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস

রিপোর্টার / ১৪৮ বার
আপডেটের সময় : রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

নিউইয়র্কে বাংলাদেশের ৫৪ তম বিজয় দিবস গত ১৬ ডিসেম্বর দায়িত্ব নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের মাদার সংগঠন বাংলাদেশ সোসাইটির নির্বাচিত নতুন কমিটি। সোসাইটির ১৯ সদস্যের নতুন কমিটি সেলিম-আলী পরিষদের (২০২৫-২০২৬) অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস। তিনি ভেদাভেদ ভুলে বাংলাদেশী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি বিভিন্ন আন্দোলেনের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠার ৫০ বছরে সংগঠনের প্রয়াত সকল নেতৃবৃন্দ ও সদস্যকে স্মরণ করা হয়। অনুষ্ঠানে মেয়র এডামস ছাড়াও সিনেটর জন ল্যু, নিউইয়র্ক স্টেটে অ্যাসেম্বলি ওম্যান জেনিফার রাজকুমার, বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা, কম্যুনিটি লিডার ও আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, সোসাইটির নতুন সভাপতি আতাউর রহমান সেলিম ও সেক্রেটারি মোহাম্মদ আলী এবং সিটি মেয়রের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তেব্য রাখেন।

নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে হাজার খানেক প্রবাসীর উচ্ছ্বল উপস্থিতিতে আয়োজন হয়ে প্রাণচঞ্চল হয়ে উঠে। মেয়র এডামসের উপস্থিতি তাদের উচ্ছাস আরো বাড়িয়ে দেয়।
অতিথির বক্তব্যে মেয়র এডামস কমিউনিটির কল্যাণে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। একই সঙ্গে বহুজাতিক সমাজে নিজেদের মর্যাদা ও অধিকার আদায়ের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সোসাইটিকে সাইটেশন প্রদান করেন। অভিষিক্তদের প্রত্যাশার পরিপূরক সকল কাজে সিটির সহযোগিতা অব্যাহত থাকার কথা জানান তিনি।
এডামসের সঙ্গে সুর মিলিয়ে বিবাদ-বিভক্তি পরিহার করে পরস্পরের সহযোগী হয়ে কমিউনিটির সার্বিক কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন নতুন সভাপতি আতাউর রহমান সেলিম। এছাড়া নিউইয়র্কে একটি বাংলাদেশ সেন্টার প্রতিষ্ঠার সংকল্পও করে নতুন কমিটি।

নিউইয়র্ক স্টেটে প্রথম দক্ষিণ এশিয়ান-নারী জেনিফার রাজকুমার বলেন, তিনি সবসময়ই বাংলাদেশিদের পাশে রয়েছেন। সেই সুবাদে সামনে নিউইয়র্ক সিটি কম্পট্রোলার পদে লড়ার সময়েও বাংলাদেশিদের অকুণ্ঠ সমর্থন আশা করেন। সিটি, স্টেট, ফেডারেল পর্যায়ের সকল নির্বাচনে কাজ করার আহ্বানও জানান তিনি।
অভিষেক অনুষ্ঠান শেষে নতুন কমিটির আলোচনা সভার আয়োজন করেছিল। আলোচনায় বিজয় দিবসের তাৎপর্যসহ সাংগঠনিক আলোচনা হয়। আলোচনায় অংশ নিয়ে সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম বলেন, আমরা ৩ বার বিজয় অর্জন করেছি ৩ রকমের। এক সময় স্বাধীন দেশে কথা বলার অধিকার কেড়ে নেয়া হয়েছে। সেবা দাসের একটি গোষ্ঠিতে পরিণত করা হয়েছিলো। যারা লুন্টন করেছে, নারী নির্যাতন করেছে, গুম হত্যা করেছে, দেশে অর্থ বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধে এই বিজয়।


এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর