রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনের জন্য সবাই প্রস্তুত, তবু কেন জনমনে সংশয় প্রবাসে থেকেও তারেক রহমানের রাজনৈতিক প্রভাব মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল উইন্ডসর ছেড়েছেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছি ইরানের মতো হিজাব আইন— সাধারণ মানুষ চাইলে সমর্থন করবে জামায়াত খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প মাটির নিচের নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন ইরানের ইরান মিসাইল ব্যবহার করতে পারবে না, ইউরেনিয়াম সমৃদ্ধকরণও বাদ দিতে হবে এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য ক্ষমা চাইলেন বিল গেটস

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

খামেনি ট্রাম্পকে বললেন, স্বপ্ন দেখতেই থাকুন

রিপোর্টার / ৭৯ বার
আপডেটের সময় : রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
খামেনি ট্রাম্পকে বললেন, স্বপ্ন দেখতেই থাকুন

এশিয়ানপোস্ট ডেস্কঃ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি ট্রাম্পের দাবি যে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছে, সেটিও অস্বীকার করেছেন। খামেনি বলেন, “ট্রাম্প বলেন, তিনি একজন চুক্তিকারী। কিন্তু যদি কোনও চুক্তিতে জোরজবরদস্তি করা হয় এবং তার ফল আগেই নির্ধারিত থাকে, তাহলে সেটি চুক্তি নয়, বরং চাপিয়ে দেওয়া ও নিপীড়ন।”

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তেহরান ও ওয়াশিংটন পারমাণবিক ইস্যুতে পাঁচ দফা পরোক্ষ আলোচনা চালিয়েছিল, যা শেষ হয় জুন মাসের ১২ দিনের বিমান হামলার মাধ্যমে। ওই হামলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আঘাত হানেছিল।

গত সপ্তাহে ইসরায়েলের পার্লামেন্টে দেওয়া ভাষণে ট্রাম্প বলেছেন, গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরুর পর তেহরানের সঙ্গে একটি শান্তিচুক্তিতে পৌঁছানো ওয়াশিংটনের জন্য দারুণ হবে। তবে খামেনি ট্রাম্পের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বলেছেন, “মার্কিন প্রেসিডেন্ট গর্ব করে বলেন, তারা ইরানের পারমাণবিক শিল্প বোমা মেরে ধ্বংস করেছেন। খুব ভালো, স্বপ্ন দেখতেই থাকুন!”

খামেনি আরও বলেন, ইরানের পারমাণবিক স্থাপনা আছে কি নেই, তা নিয়ে আমেরিকার মাথাব্যথা কেন? এসব হস্তক্ষেপ অনুচিত, ভুল ও জবরদস্তিমূলক। পশ্চিমা শক্তিগুলো ইরানের বিরুদ্ধে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে এবং দেশটিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে আহ্বান জানাচ্ছে। তবে তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক জ্বালানি উৎপাদনের উদ্দেশ্যে পরিচালিত।

খামেনির বক্তব্যের মাধ্যমে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা বিদেশি চাপ ও জবরদস্তিমূলক চুক্তি গ্রহণ করবে না। এ অবস্থায় পারমাণবিক ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনা বজায় রয়েছে, এবং ভবিষ্যতে যেকোনো নতুন আলোচনা নির্ভর করবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে।

এশিয়ানপোস্ট / আরজে 

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর