সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ব্রাজিলকে ‘আকাশ’ ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রস্তাব দিলো ভারত

রিপোর্টার / ১২৪ বার
আপডেটের সময় : সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

দক্ষিণ আমেরিকার ‍বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিলকে নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র ‘আকাশ’ সরবরাহ করার প্রস্তাব দিয়েছে ভারত। গতকাল বুধবার রাজধানী নয়াদিল্লিতে ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট গেরাল্ডো অ্যালকমিন এবং প্রতিরক্ষামন্ত্রী জোসে মুকিও মনটেইরো ফিলহো-এর সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাজনাথ সিংয়ের প্রস্তাবের জবাবে ব্রাজিলের প্রতিক্রিয়া কী ছিল— সে সম্পর্কে বিবৃতিতে বিশেষভাবে কিছু বলা হয়নি, তবে উল্লেখ করা হয়েছে যে দুই দেশই যৌথভাবে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরির ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছেছে।

এছাড়া দুই দেশের সামরিক ক্ষেত্রে ভারত ও ব্রাজিলের কৌশলগত অংশীদারিত্ব ও সহযোগিতার মাত্রা ‍বৃদ্ধি, ব্রাজিলকে সমারাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি ও সামরিক প্রযুক্তিগত সহায়তা প্রদানসহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী ও ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে।

ভারতের নিজস্ব প্রযুক্তি ও উদ্যোগে তৈরি ‘আকাশ’ একটি মধ্যমপাল্লার মোবাইল সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে। দেশটির প্রতিরক্ষাবাহিনীতে এই ক্ষেপণাস্ত্রটি অন্তর্ভুক্ত।

ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি নিজস্ব প্রযুক্তিতে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরি ও রপ্তানিতে জোর দিয়েছে। সরকারের এই নীতির অংশ হিসেবেই ব্রাজিলকে ‘আকাশ’ প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, ভারত এই প্রথমবারের মতো কোনো দেশকে ক্ষেপণাস্ত্র বিক্রি বা সরবরাহের প্রস্তাব দিলো।

সূত্র : ফার্স্টপোস্ট

এশিয়ানপোস্ট / আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর