মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

যুদ্ধবিরতি কার্যকর: দলে দলে বাড়ি ফিরছেন গাজার মানুষ

রিপোর্টার / ৫৮ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৫টার দিকে ইসরায়েলি সেনারা চুক্তি অনুযায়ী গাজার জনবহুল এলাকা থেকে সরে যায়। এরপর দলে দলে মানুষ নিজ বাড়িতে ফেরা শুরু করেন। গাজার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উপকূলবর্তী সড়কে মানুষের ঢল নেমেছে।

একটি ভিডিওতে দেখা গেছে, হাজার হাজার মানুষ সমুদ্র ঘেঁষা আল-রশিদ সড়কে অপেক্ষা করছেন। গতকাল রাত থেকেই তারা এখানে ছিলেন। এরপর ইসরায়েলি সেনারা যখন সরে গেছে তখন তারা গাজার উত্তরাঞ্চলে নিজেদের বাড়ির দিকে যাওয়া শুরু করে।

গাজায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) একটি নির্দেশনা জারি করেছে। গাজার মানুষকে সতর্কতা দিয়ে আইডিএফ বলেছে, তাদের সেনারা যেখানে আছেন সেখানে যেন কোনো বেসামরিক মানুষ না যান।

গাজার জনবহুল এলাকা থেকে সরে যাওয়ায় পরও উপত্যকাটির ৫৩ শতাংশ অংশ এখনো ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। যারমধ্যে রয়েছে কথিত বাফার জোন। গাজা ও ইসরায়েল সীমান্তে কয়েক কিলোমিটারজুড়ে বাফার জোন তৈরি করেছে ইসরায়েল। সেখানে যত বাড়িঘর ছিল। তার সবই ধসিয়ে দিয়েছে দখলদাররা।

এছাড়া ইসরায়েলি সেনারা আছে গাজা-মিসর সীমান্তের ফিলাডেলফি করিডরে, উত্তরাঞ্চলের বেঈত হানুন, বেঈত লাহিয়া এবং রাফা ও দক্ষিণাঞ্চলের খান ইইনিসের বেশিরভাগ অংশে।

এসব এলাকায় গেলে চরম বিপদে পড়ার শঙ্কা আছে জানিয়েছে একটি বিবৃতি দিয়েছেন আইডিএফের আরবি ভাষার মুখপাত্র কর্নেল আভিচায় আদরি। সূত্র: টাইমস অব ইসরায়েল

এশিয়ানপোস্ট / এফআরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর