শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

নাইজেরিয়ায় স্বর্ণখনিতে ধস, অন্তত ১০০ মৃত্যুর আশঙ্কা

রিপোর্টার / ১০৩ বার
আপডেটের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য জামফারায় একটি স্বর্ণখনিতে ধস নেমেছে। এতে ওই খনির ভেতর অবস্থানকারীদের শ্রমিকদের মধ্যে অন্তত ১০০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষ্যদর্শী এবং সেই খনি থেকে বেঁচে ফিরে আসা শ্রমিকদের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

জামফারা রাজ্যের মারু জেলার কাদাউরি এলাকার স্বর্ণখনিতে গত বৃহস্পতিবার ধস নামে। সে সময় খনিটির ভিতরে শত শত শ্রমিক কাজ করছিলেন। ধসের পর আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে এগিয়ে আসে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী বাহিনী এবং স্থানীয় লোকজন। উদ্ধারকারী বাহিনীর সদস্য সানুসি আওয়াল রয়টার্সকে শুক্রবার মোবাইল ফোনে বলেন, “আমরা ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করতে পেরেছি। এখনও অন্তত ১০০ জনের মরদেহ ধ্বংস্তূপের তলায় চাপা পড়ে আছে।”

ধসে পড়া খনি থেকে বেঁচে ফেরা শ্রমিক ইসা সানি রয়টার্সকে বলেছেন, “আমরা যারা বেঁচে ফিরেছি, তারা সৌভাগ্যবান। এখনও অন্তত শতাধিক মরদেহ চাপা পড়ে আছে।

এ ব্যাপারে আরো তথ্য জানতে জামফারা পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবুবাকারের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে জামফারা খনি শ্রমিকদের সংগঠনের নেতা মুহাম্মাদু ইসা জানিয়েছেন, খনিটিতে শ্রমিদের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা ছিল না।

এশিয়ানপোস্ট / আরজে


এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর