শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে স্লোভেনিয়া

রিপোর্টার / ১১৪ বার
আপডেটের সময় : শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে স্লোভেনিয়া। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সরকার। এরআগে গত জুলাইয়ে উগ্রপন্থি দুই ইসরায়েলি মন্ত্রী বেজালেল স্মোরিচ এবং ইতামার বেন গিভিরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল স্লোভেনিয়া।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ স্লোভেনিয়া গত বছর ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল। এরআগে আগস্টে দখলদার ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি। সঙ্গে ফিলিস্তিনিনের পশ্চিমতীরে ইসরায়েলের অবৈধ বসতিতে উৎপাদিত পণ্যও নিজ দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল স্লোভেনিয়া।

যুদ্ধাপরাধের অভিযোগে গত বছর নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। বিশ্বের যেসব দেশ এই আদালতের সদস্য সেসব দেশগুলো নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে বাধ্য। ফলে বিশ্বের অনেক দেশে নেতানিয়াহু আর যেতে পারছেন না। এরমধ্যে আজ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন নেতানিয়াহু। তিনি আইসিসির সদস্য দেশ ফ্রান্সের আকাশসীমা দিয়ে না গিয়ে ঘুরে গেছেন। যদিও ইতালি ও গ্রিসও এ আদালতের সদস্য। কিন্তু দেশ দুটি নেতানিয়াহুর বিমানকে নামায়নি।

নেতানিয়াহু ছাড়া ইসরায়েলি সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাভ গ্যালান্টের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। তবে তাদের কাউকে এখনো গ্রেপ্তার করা হয়নি। উল্টো নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারি করায় আইসিসির প্রধান কৌঁসুলি করিম খানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এখন পুরো আইসিসির ওপরই নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে ভাবছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সূত্র: টাইমস অব ইসরায়েল

এশিয়ানপোস্ট / আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর