মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নিষেধাজ্ঞা দিচ্ছে সিঙ্গাপুর

রিপোর্টার / ৮৭ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

ফিলিস্তিনের পশ্চিম তীরে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান আজ সোমবার এ তথ্য জানিয়েছেন।

সোমবার পার্লামেন্টে প্রদান করা এক বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সিঙ্গাপুর দ্বি-রাষ্ট্র সমাধান (টু স্টেট সলিউশন) নীতি সমর্থন করে। সেই সঙ্গে যা যা এই নীতির বিরোধী— সেসবের বিপক্ষে সিঙ্গাপুর। তাই যেসব ইসরায়েলি বসতকারী পশ্চিমতীরে ইসরায়েলের সম্প্রসারণ কার্যক্রমকে সহায়তা করছেন, তাদের ওপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার।”

পাশাপাশি তিনি বলেন, ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারটিও সিঙ্গাপুর সরকারের বিবেচনায় রয়েছে এবং ‘যথাযথ সময়ে’ এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে।

পার্লামেন্টে প্রদান করা বক্তব্যে বালাকৃষ্ণান বলেন, “ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা আমাদের আছে। তবে সেজন্য কয়েকটি বিষয় রয়েছে। এর মধ্যে প্রথমটি হলো— একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন তার প্রতিবেশী হিসেবে ইসরায়েলের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মেনে নেবে কি না।”“এছাড়া আরও কয়েকটি শর্ত রয়েছে এখানে। সেগুলো পূরণ হলে যথাসময়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইসরায়েল।”

সূত্র : টাইমস অব ইসরায়েল

এশিয়ানপোস্ট / আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর