শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল

রিপোর্টার / ৭৯ বার
আপডেটের সময় : শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে পর ইউরোপের আরেক দেশ পর্তুগাল এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। আগামী কাল রোববার আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। গত সপ্তাহে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‌্যাঙ্গেল যুক্তরাজ্য সফরে গিয়েছিলেন। সেখানে সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারটি লিসবনের বিবেচনায় রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বীকৃতির দাবিতে আগামী সপ্তাহে নিউইয়র্কে উচ্চ পর্যায়ের সম্মেলনকে সামনে রেখেই এ পদক্ষেপ নিচ্ছে লিসবন।

পর্তুগাল ইউরোপের ২৭টি উন্নত দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য। এই জোটের অল্প কয়েকটি সদস্যরাষ্ট্র ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

ইইউ জোটের সদস্য সুইডেন ও সাইপ্রাস আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল। গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর ২০২৪ সালের মে মাসে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্পেন। তারপর আয়ারল্যান্ড এবং নরওয়েও স্পেনকে অনুসরণ করে। ইইউ জোটের চতুর্থ দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে পর্তুগাল।

লিসবন অবশ্য এ ব্যাপারে সতর্ক অবস্থান নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ইস্যুতে ইইউ যে অবস্থান নেবে, তাকে সমর্থন করবে লিসবন। ‘আগ বাড়িয়ে’ কোনো পদক্ষেপ নেবে না দেশটি। সূত্র : রয়টার্স

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর