শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

এস্তোনিয়ায় ঢুকল রাশিয়ার তিন যুদ্ধবিমান

রিপোর্টার / ৫৮ বার
আপডেটের সময় : শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

কোনো অনুমতি ছাড়া এস্তোনিয়ার ভেতর ঢুকেছিল রাশিয়ার তিনটি যুদ্ধবিমান। যেগুলো ১২ মিনিট দেশটির আকাশ সীমায় অবস্থান করে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় রাশিয়ার চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করেছে এস্তোনিয়া।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তিনটি রুশ মিগ-৩১ তাদের আকাশসীমায় প্রবেশ করে। বিমানগুলো ফিনল্যান্ড উপসাগর দিয়ে ঢোকে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারগুস শাহনা বলেছেন, “‍‍রুশ যুদ্ধবিমান চলতি বছরে চতুর্থবারের মতো এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে আজকের ঘটনাটি খুবই ন্যাক্কারজনক। কারণ এইবার তিনটি যুদ্ধবিমান একসাথে আমাদের আকাশসীমায় ঢুকে পড়েছে, যা আগে কখনও ঘটেনি।”

তিনি আরও বলেছেন, “ক্রমবর্ধমান আক্রমণাত্মক মনোভাব এবং সীমা লঙ্ঘন করার প্রবণতার কারণে রাশিয়ার ওপর দ্রুত রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়ানো উচিত।” দুদিন আগে পোল্যান্ডের আকাশসীমায় ঢোকে রাশিয়ার ড্রোন। এ ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়ার মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এরমধ্যেই আবার এস্তোনিয়ায় প্রবেশ করল রুশ বিমানবাহিনীর যুদ্ধবিমান। আজ শুক্রবার রাশিয়ার বিরুদ্ধে নতুন করে আরও নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। সূত্র: সিএনএন

এশিয়ানপোস্ট/ আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর