মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

গাজায় না খেয়ে ৪৩৫ জনের মৃত্যু

রিপোর্টার / ৯৭ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ক্ষুধায় অনাহারে থেকে অপুষ্টিতে ভুগে ৪৩৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নতুন করে অনাহারে আরও চারজনের মৃত্যুর তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে মোট মৃতের সংখ্যা ৪৩৫ জনে পৌঁছেছে।

প্রায় দুই বছর ধরে গাজায় বর্বরতা চালাচ্ছে দখলদার ইসরায়েল। ফিলিস্তিনি এ উপত্যকায় অব্যাহত হামলার পাশাপাশি সেখানে অবরোধ আরোপ করে রেখেছে তারা। এতে করে সাধারণ মানুষের যে পরিমাণ খাবার প্রয়োজন সেগুলো গাজায় প্রবেশ করছে না। এতে করে খেয়ে না খেয়ে থাকতে হচ্ছে সেখানকার মানুষকে।

ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আহত হয়েছেন দেড় লাখের বেশি বাসিন্দা। হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকায় প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলে আশঙ্কা করা হয়।

এত মানুষের মৃত্যুর পরও গাজার সবচেয়ে বড় শহর গাজা সিটিতে স্থল হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল।

কিছুদিন আগেও গাজা সিটিতে ১০ লাখের বেশি মানুষ ছিলেন। ইসরায়েলি হামলার কারণে অনেকে শহরটি ছাড়ছেন। ধারণা করা হচ্ছে চার লাখ মানুষ এখন অন্যত্র সরে গেছেন। দুই সপ্তাহ আগে হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে কাতারের দোহায় বিমান হামলা চালায় ইসরায়েল। এরপর যুদ্ধবিরতির আলোচনা পুরোপুরি থমকে যায়। এরমধ্যেই গাজা সিটিতে বড় পরিসরে স্থল হামলা চালাচ্ছে তারা। সূত্র: মিডেল ইস্ট আই

এশিয়ানপোস্ট /আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর