মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন শুল্ক চুক্তি, ব্যবসায়ীদের প্রশ্ন ২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার অভিবাসী, নিহত ২৫ দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা এপস্টেইন কেলেঙ্কারিতে তোলপাড় যুক্তরাজ্য, লেবার পার্টি থেকে পদত্যাগ পরমাণু ইস্যুতে তুরস্কে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

জুলাই অভ্যুত্থানের প্রামাণ্যচিত্র ইউটিউবে ব্লক করল ভারত

রিপোর্টার / ১২৬ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার দোহাই দিয়ে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ইউটিউবে ব্লক করে দিয়েছে ভারত। ’৩৬ জুলাই : রাষ্ট্র বনাম নাগরিক’ এ নামের প্রামাণ্যচিত্রটি একটি টিভি চ্যানেলে গত আগস্টে প্রচার করা হয়। যা পরবর্তীতে ইউটিউবে প্রকাশ করা হয়।

প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেছেন ভারতের সৌমিত্র দস্তিদার। তিনি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, “যখন ইউটিউবে ভিডিওটি প্রকাশ করা হয়। তখন একটি গানের কপিরাইট নিয়ে ঝামেলা হয়। যা সেপ্টেম্বরে ঠিক হয়। এটি বাংলাদেশের সবাই দেখতে পাচ্ছিলেন। বাংলাদেশ থেকে আমার বন্ধু আমাকে প্রামাণ্যচিত্রটির লিংক দেন, যেন ভারতে আমি এটি দেখতে পারি। যখন আমি কনটেন্টটিকে ক্লিক করি তখন দেখতে পাই ভারতে এটি ব্লক করা হয়েছে।”

ওই প্রামাণ্যচিত্রে বদরুদ্দিন ওমর, তাসনিম খলিল, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, তাজউদ্দিনের মেয়ে শারমীন আহমেদ, মেঘমল্লার বসু এবং উমামা ফাতেমার ইন্টারভিউ ছিল। প্রামাণ্যচিত্রটির স্ক্রিপ্ট এবং গবেষণা করেছেন শাহেদ শুভ। ক্যামেরায় ছিলেন লুতফর রহমান।ৎ

পরিচালক সৌমিত্র দস্তিদার বলেছেন তিনি বাংলাদেশের গণঅভ্যুত্থানের বিষয়টি সেখানে তুলে এনেছেন। প্রত্যক্ষদর্শীরা যা দেখেছেন তাই প্রকাশ করেছেন। কিন্তু ভারতের নিরাপত্তার জন্য হুমকি এমন কিছু এতে ছিল না।

তিনি বলেছেন, যেখানে ভারতে ‘বেঙ্গল ফাইলসের’ মতো বিতর্কিত ছবি নিরাপত্তা দিয়ে প্রদর্শন করা হচ্ছে সেখানে তার প্রামাণচিত্র ভারতে ব্লক করায় তিনি অবাক হয়েছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এশিয়ানপোস্ট /আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর