রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

যে কারণে সুশীলা কার্কিকে নেপালের প্রধানমন্ত্রী বানাল জেন-জি

রিপোর্টার / ৬৯ বার
আপডেটের সময় : রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি ইতিহাস গড়ে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রীও হয়েছেন। গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। এরপর তার অনুরোধে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট। আগামী বছরের মার্চে নতুন নির্বাচনের সময়ও ঘোষণা করা হয়েছে।

গত মঙ্গলবার কেপি শর্মা প্রধানমন্ত্রিত্ব ছাড়ার পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির নাম প্রস্তাব করে গণআন্দোলনে নেতৃত্ব দেওয়া নেপালের জেন-জিরা।

২০১৬ সালে সুশীলা নেপালের প্রধান বিচারপতি হন। তিনি মাত্র এক বছর এ দায়িত্বে ছিলেন। কিন্তু এ সময়টায় আপোষহীন ছিলেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছিলেন। এ কারণে তৎকালীন সরকার তাকে অভিসংশনের চেষ্টা করেছিল। কিন্তু সাধারণ মানুষ তার পক্ষে অবস্থান নেয়। তারা বিচারবিভাগের ওপর সরকারের হস্তক্ষেপের বিরুদ্ধে রাস্তায় নামেন। সরকার তখন চাপে পড়ে অভিসংশন চেষ্টা থেকে সরে আসে। কিন্তু ২০১৭ সালে তিনি নিজেই দায়িত্ব ছেড়ে দেন। দুর্নীতির বিরুদ্ধে তার যে আপোষহীন অবস্থান ছিল সেটি তাকে তরুণদের মধ্যে জনপ্রিয় করে তোলে।

সুপ্রিম কোর্টের আইনজীবী জে এল ভান্ডারি বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, “সুশীলা অভিসংশনের মুখে পড়েছিলেন। কিন্তু তিনি কোনোদিন তার নীতি থেকে সরেননি। নেপালের অচলাবস্থা নিয়ন্ত্রণে তিনি সবচেয়ে ভালো চয়েজ।”

তবে দেশ শাসন বা রাজনীতি সংক্রান্ত কোনো অভিজ্ঞতা যেহেতু তার নেই তাই তাকে সরকার পরিচালনা একটি ভালো দল গঠন করতে হবে বলে জানিয়েছেন দিপেন্দ্র ঝা নামে সুশীলার এক সাবেক সহকর্মী।

সূত্র: রয়টার্স

এশিয়ানপোস্ট / এ আর খান

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর