মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন শুল্ক চুক্তি, ব্যবসায়ীদের প্রশ্ন ২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার অভিবাসী, নিহত ২৫ দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা এপস্টেইন কেলেঙ্কারিতে তোলপাড় যুক্তরাজ্য, লেবার পার্টি থেকে পদত্যাগ পরমাণু ইস্যুতে তুরস্কে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

বেলুচিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ৩৩ আফগান সন্ত্রাসী নিহত

রাজু / ১৩৪ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৩৩ জন আফগান সন্ত্রাসী নিহত হয়েছে। আজ শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর।

বেলুচিস্তানের সঙ্গে আফগানিস্তানের একাধিক সীমান্ত রয়েছে। আইএসপিআরের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার বেলুচিস্তানের ঝোব জেলার সাম্বাজা সীমান্ত দিয়ে আফগানিস্তানের এক দল সন্ত্রাসী অনুপ্রবেশ করে। তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যরা। পাল্টা গুলি ছোড়ে অনুপ্রবেশকারীরাও। কয়েক ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ শেষে ৩৩ জন অনুপ্রবেশকারীর মরদেহ উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা। আইএসপিআরের ভাষ্য অনুসারে, “৩৩ জনকে নরকে পাঠানো হয়েছে।”

অনুপ্রবেশকারীরা আফগানিস্তানের নাগরিক হলেও পাকিস্তানি তালেবানি গোষ্ঠী তেহরিক-ই তালিবান (টিটিপি)-এর সঙ্গে সম্পর্কিত এবং বেলুচিস্তানে টিটিপির সাংগঠনিক কার্যক্রম বিস্তারের জন্য এসেছিল—উল্লেখ করে আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে উল্লেখযোগ্য পরিমাণে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করেছে সেনাবাহিনী।

নিহত অনুপ্রবেশকারীরা ভারতের মদতপুষ্ট দাবি করে আইএসপিআর বলেছে,“পাকিস্তানের সেনাবাহিনী দেশের সীমান্ত রক্ষা এবং ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”

এদিকে পাকিস্তানের বেতার সংবাদমাধ্যম রেডিও পাকিস্তান এক প্রতিবেদনে জানিয়েছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার টিটিপির অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় অভিযান শুরু করেছে পাকিস্তানের সেনা-পুলিশ যৌথ বাহিনী। এ অভিযানে এখনও হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। সূত্র : জিও নিউজ

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর