মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন শুল্ক চুক্তি, ব্যবসায়ীদের প্রশ্ন ২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার অভিবাসী, নিহত ২৫ দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতি, লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা এপস্টেইন কেলেঙ্কারিতে তোলপাড় যুক্তরাজ্য, লেবার পার্টি থেকে পদত্যাগ পরমাণু ইস্যুতে তুরস্কে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

রাশিয়ায় ৬০০ বছর পর বিরল অগ্ন্যুৎপাতের জেরেই ভূমিকম্প?

রাজু / ১২৮ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

রাশিয়ার কামচাটকার ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরিতে ৬০০ বছর পর অগ্নুৎপাত হয়েছে। আর বিরল এই অগ্নুৎপাতটির সঙ্গে সম্প্রতি দেশটির দূরপ্রাচ্যে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পের সম্পর্ক থাকতে পারে।

এমনটাই জানিয়েছেন রাশিয়ার বিজ্ঞানীরা। রোববার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সংবাদমাধ্যমটি বলছে, রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা আরআইএ এবং বিজ্ঞানীরা রোববার এ তথ্য জানিয়েছেন। আগ্নেয়গিরি বিষয়ক কামচাটকা রেসপন্স টিমের প্রধান ওলগা গিরিনা বলেন, “ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরিতে এটিই গত ৬০০ বছরের মধ্যে প্রথম ঐতিহাসিকভাবে নিশ্চিত হওয়া অগ্নুৎপাত।” তিনি জানান, গত বুধবারের ভূমিকম্পের সঙ্গে এই অগ্নুৎপাতের সংযোগ থাকতে পারে। ওই ভূমিকম্পের পর ফরাসি পলিনেশিয়া এবং চিলি পর্যন্ত সুনামি সতর্কতা জারি হয়েছিল। একইসঙ্গে কামচাটকা উপদ্বীপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ক্লিউচেভস্কয়তেও অগ্নুৎপাত শুরু হয়।

রাশিয়ার আগ্নেয়গিরি ও ভূকম্পন ইনস্টিটিউটের টেলিগ্রাম চ্যানেলে গিরিনা জানান, ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরিতে সর্বশেষ লাভা উদগিরণ ঘটেছিল ১৪৬৩ সালে, প্লাস/মাইনাস ৪০ বছরের ভেতরে। এরপর আর কোনো অগ্নুৎপাতের তথ্য পাওয়া যায়নি।

রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের কামচাটকা শাখা জানিয়েছে, অগ্নুৎপাতের পর প্রায় ৬ হাজার মিটার (৩.৭ মাইল) উচ্চতা পর্যন্ত ছাইয়ের স্তম্ভ আকাশে উঠেছে। অগ্নেয়গিরিটির উচ্চতা ১৮৫৬ মিটার।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ছাইয়ের মেঘ পূর্বদিকে প্রশান্ত মহাসাগরের দিকে সরে গেছে এবং সেদিকে কোনো জনবসতি নেই। এছাড়া এই অগ্নুৎপাতের ঘটনায় উড়োজাহাজ চলাচলের জন্য অরেঞ্জ অ্যালার্ট কোড জারি করা হয়েছে। আকাশপথে চলাচলে উচ্চ ঝুঁকির আশঙ্কা থাকলে এই সতর্কতা জারি করা হয়।

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর