মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
এপস্টেইন কেলেঙ্কারিতে তোলপাড় যুক্তরাজ্য, লেবার পার্টি থেকে পদত্যাগ পরমাণু ইস্যুতে তুরস্কে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

রোমানিয়ায় কমেছে অনিয়মিত অভিবাসন

রিপোর্টার / ১২৫ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
রোমানিয়ায় কমেছে অনিয়মিত অভিবাসন

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউরোপের ভিসামুক্ত অবাধ চলাচল অঞ্চল শেনজেনে অন্তর্ভুক্তির পর চলতি বছরের প্রথম ছয় মাসে পর রোমানিয়ায় অনিয়মিত অভিবাসনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বর্ডার পুলিশের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত বছরের প্রথম ছয় মাসের তুলনায় ৭৩ শতাংশ হারে হ্রাস পেয়েছে।২০২৫ সালের জানুয়ারি থেকে রোমানিয়া আনুষ্ঠানিকভাবে ইউরোপের শেনজেন অঞ্চলের স্থলসীমান্তেও যুক্ত হয়েছে। এর আগে, গত বছরের ৩১ মার্চ থেকে দেশটির সমুদ্র ও আকাশসীমা শেনজেনভুক্ত হলেও এ বছরের শুরু থেকে স্থল সীমান্ত নিয়ন্ত্রণও তুলে নেওয়া হয়।

রোমানিয়ার সীমান্ত পুলিশ জানিয়েছে, সীমান্ত নজরদারি ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সমন্বিত তৎপরতা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য সংস্থার সহযোগিতায় এই সাফল্য এসেছে বলে। বিবৃতি অনুযায়ী, সীমান্ত পাড়ি দিতে গিয়ে ধরা পড়া বেশিরভাগ অভিবাসীরাই ছিলেন ইরাক, সিরিয়া, বাংলাদেশ, তুরস্ক ও ইরানের নাগরিক। সীমান্ত অতিক্রমের ক্ষেত্রে ‘সবুজ সীমান্ত’ (অর্থাৎ নিয়মিত চেকপোস্ট এড়িয়ে পারাপার), যানবাহনের মধ্যে লুকিয়ে থাকা ও ভুয়া নথি ব্যবহারের মতো পন্থাই ছিল প্রধান।

ইউক্রেন যুদ্ধ চলমান থাকা সত্ত্বেও ২০২৫ সালের প্রথমার্ধে প্রায় চার হাজার ইউক্রেনীয় নাগরিককে রোমানিয়ায় অনিয়মিতভাবে প্রবেশ করতে দেখা গেছে। যা আগের বছরের তুলনায় (২০২৪ সালের প্রথমার্ধে ছিল পাঁচ হাজার ৫৫০ জন) উল্লেখযোগ্যভাবে কম। তবে তাদের অনেকেই রোমানিয়ায় এসে পরবর্তীতে অস্থায়ী সুরক্ষা বা আশ্রয়ের জন্য আবেদন করেছেন।

বুখারেস্ট বলেছে, রোমানিয়ার জাতীয় পুলিশ, রোমানিয়ান জেন্ডারমেরি, জেনারেল ইন্সপেক্টরেট ফর ইমিগ্রেশন, জেনারেল ইন্সপেক্টরেট ফর এভিয়েশনের প্রতিনিধিদের নিয়ে একটি সমন্বিত ব্যবস্থায় আকাশ ও স্থল নজরদারি এবং কার্যক্রমের মাধ্যমে অনিয়মিত অভিবাসন ঠেকাতে কাজ করে যাচ্ছে।

সীমান্ত পুলিশ জানিয়েছে, ২০২৪ সালে অনিয়মিতভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টারত বিদেশি নাগরিকদের সহায়তার দায়ে ৩৫১ জনেরও বেশি রোমানীয় এবং বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিবাসী পাচারের সাথে জড়িত থাকার দায়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।ইনফোমাইগ্রেন্টস

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর