শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ব্যাংককে মার্কেটে বন্দুক হামলায় নিহত ৫

রিপোর্টার / ১১২ বার
আপডেটের সময় : শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি ফুড মার্কেটে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় দুই নারী আহত হয়েছেন। পরে ওই বন্দুকধারী আত্মহত্যা করেন। সোমবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে থাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট।

সংবাদমাধ্যমটি বলছে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাতুচাক এলাকায় অবস্থিত ওর তোর কোর মার্কেটে সোমবার এক বন্দুকধারী পাঁচজনকে গুলি করে হত্যা করার পর নিজেই আত্মহত্যা করেছেন।

পুলিশ জানিয়েছে, মার্কেটের ভবনের ভেতরে একটি বেঞ্চে বন্দুকধারীর মৃতদেহ পাওয়া গেছে। তার পরনে ছিল কালো টি-শার্ট ও ক্যামোফ্লাজ শর্টস। মরদেহের পাশে একটি ব্যাগও পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার হওয়া জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী তার নাম নোই প্রাইডেন এবং বয়স ৬১ বছর। তিনি নাখন রাতচাসিমা প্রদেশের খং জেলার বাসিন্দা।

উদ্ধারকর্মীরা নিশ্চিত করেছেন, নিহত পাঁচজনের মধ্যে চারজন ওই মার্কেটের নিরাপত্তাকর্মী এবং একজন নারী দোকানদার। এছাড়া হামলায় আরও দুই নারী আহত হয়েছেন। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, বন্দুকধারী দৌড়ে প্রত্যক্ষদর্শীদের দিকে যাচ্ছেন এবং নিরাপত্তাকর্মীদের নিথর দেহ মাটিতে পড়ে আছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, গোলাগুলির ঘটনাটি স্থানীয় সময় দুপুর ১২টা ৩৮ মিনিটে ঘটে। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, থাইল্যান্ডের রাজধানীতে হামলার পেছনের উদ্দেশ্য উদঘাটনে কর্মকর্তারা তদন্ত করছেন বলে পুলিশ জানিয়েছে। হামলাস্থল ওর তোর কোর মার্কেটটি উচ্চমানের তাজা ফল এবং সামুদ্রিক খাবারের জন্য সুপরিচিত।


এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর