মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

দুর্নীতির অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্টলেডির বাসভবনে অভিযান

রিপোর্টার / ১১১ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

দুর্নীতির অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের স্ত্রী এবং দেশটির প্রাক্তন ফার্স্টলেডি কিম কিও হি’র বাসভবনে অভিযান চালিয়েছে দেশটির দুর্নীতি দমন সংস্থা। আজ শুক্রবার স্থানীয় সময় সকালে রাজধানী সিউলে তার বাড়িতে অভিযান চালানো হয়েছে।

এক প্রতিবেদনে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়োনহাপ নিউজ জানিয়েছে, দুর্নীতি দমন সংস্থার বিশেষ উপদেষ্টা মিন জুং কি-এর নেতৃত্ব সাবেক ফার্স্টলেডির ব্যক্তিগত বাসভবন এবং ব্যবসায়িক সংস্থা কোভানা কন্টেন্টস-এর দপ্তরে আজ অভিযান চালিয়েছে সংস্থার একটি টিম।

কিম কিও হি কোভানা কন্টেন্টেসের মালিক এবং একসময় শীর্ষ নির্বাহী ছিলেন। গত ৪ এপ্রিল সর্বোচ্চ আদালত ইউন সুক ইয়োলকে পদচ্যুত ঘোষণা করার আগ পর্যন্ত কোভানা কন্টেন্টসের শীর্ষ নির্বাহী পদে ছিলেন কিম কিও হি। দক্ষিণ কোরিয়ার দুর্নীতি দমন সংস্থার বিশেষ উপদেষ্টা মিন জং কি বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেছিলেন কম্বোডিয়া এবং মঙ্গোলিয়ায় দক্ষিণ কোরিয়ার চলমান উন্নয়ন প্রকল্পগুলোতে প্রভাব বিস্তারের  অনুমতির বিনিময়ে দামি উপহার ও নগদ ১৫০ কোটি ডলার নিয়েছিলেন কিম কিও হি। সরকারের মধ্যে ও পার্লামেন্টে উত্তর কোরিয়ার এজেন্ট রয়েছে—গত বছর ৩ ডিসেম্বর দেশজুড়ে সামরিক শাসন জারি করেছিলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। কিন্তু এই পদক্ষেপ নেওয়ার পরপরই পার্লামেন্টের এমপিদের তীব্র সমালোচনা ও ভর্ৎসনার মধ্যে পড়েন তিনি।

এর জেরে কয়েক ঘণ্টা পর আদেশ প্রত্যাহার করে নেন ইয়োল, কিন্তু তাতে বিপর্যয় এড়ানো সম্ভব হয়নি। গত ১৪ ডিসেম্বর তাকে প্রেসিডেন্টের যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে গত ৪ এপ্রিল দেশটির সাংবিধানিক আদালত তাকে প্রেসিডেন্টের পদ থেকে অব্যাহতি দেন। বর্তমানে দক্ষিণ কোরিয়ার একটি বন্দিশালায় আছেন ইয়োল। সূত্র : আনাদোলু এজেন্সি

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর