মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

‘ভিসা ক্যাসকেড’ পদ্ধতিতে সহজে মিলবে শেনজেন ভিসা, সুবিধা পাবেন যারা

রাজু / ১১০ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সম্প্রতি ‘ভিসা ক্যাসকেড’ পদ্ধতি চালু করেছে, যা ইউরোপ ভ্রমণকারীদের জন্য এক দারুণ খবর। এই নতুন ব্যবস্থার অধীনে, যারা পূর্বে তাদের শেনজেন ভিসাগুলো সঠিকভাবে ব্যবহার করেছেন, তাদের জন্য দীর্ঘমেয়াদী ও একাধিকবার প্রবেশযোগ্য (মাল্টিপল-এন্ট্রি) শেনজেন ভিসা পাওয়া এখন অনেক সহজ হবে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বুধবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন নিয়মটি বেশ সরল। গত তিন বছরে যারা দুটি স্বল্পমেয়াদী শেনজেন ভিসা সফলভাবে ব্যবহার করে ইউরোপ ভ্রমণ করেছেন, তারা এখন দুই বছরের মাল্টিপল-এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই দুই বছরের ভিসা যদি সঠিকভাবে ব্যবহৃত হয়, তাহলে পরবর্তী ধাপে পাঁচ বছরের মাল্টিপল-এন্ট্রি ভিসার জন্য আবেদন করার সুযোগ মিলবে। তবে, এই সুবিধা পেতে হলে আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ থাকতে হবে।

প্রাথমিকভাবে, ভারত, তুরস্ক এবং ইন্দোনেশিয়ার নাগরিকরা এই নতুন ‘ভিসা ক্যাসকেড’ সুবিধার আওতায় এসেছেন। এ দেশগুলোর নাগরিকরা সহজেই ভিসা পাবেন।  প্রতিবার শেনজেন ভিসার জন্য আবেদন করা এবং অ্যাপয়েন্টমেন্ট পাওয়া ছিল বেশ সময়সাপেক্ষ ও কষ্টকর। যাদের পূর্বের ভিসা সঠিকভাবে ব্যবহারের প্রমাণ আছে, আর্থিক সামর্থ্য ও ভ্রমণ বিমা আছে, তারা প্রয়োজনীয় নথি জমা দিয়ে কয়েক বছরের জন্য ইউরোপে বারবার প্রবেশের সুযোগ পাবেন। এতে তাদের সময়, অর্থ এবং ভিসা আবেদনের ঝামেলা অনেকটাই কমে যাবে। যদিও এই সুবিধা এখনো সব দেশের নাগরিকদের জন্য চালু হয়নি, তবে ইউরোপীয় ইউনিয়ন আরও দেশকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা করছে। সূত্র: গালফ নিউজ

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর