রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনের জন্য সবাই প্রস্তুত, তবু কেন জনমনে সংশয় প্রবাসে থেকেও তারেক রহমানের রাজনৈতিক প্রভাব মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল উইন্ডসর ছেড়েছেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছি ইরানের মতো হিজাব আইন— সাধারণ মানুষ চাইলে সমর্থন করবে জামায়াত খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প মাটির নিচের নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন ইরানের ইরান মিসাইল ব্যবহার করতে পারবে না, ইউরেনিয়াম সমৃদ্ধকরণও বাদ দিতে হবে এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য ক্ষমা চাইলেন বিল গেটস

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

গাজায় এক বেলা খেয়ে ২৪ ঘণ্টা কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা

রাজু / ৮৪ বার
আপডেটের সময় : রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

গাজার দক্ষিণে খান ইউনিসের আল নাসের হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন কানাডার অর্থোপেডিক সার্জন ডিরড্রে নুনান। তিনি আল-জাজিরাকে জানিয়েছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় বহু চিকিৎসককে ২৪ ঘণ্টার শিফটে কাজ করতে হচ্ছে—তবে তারা পাচ্ছেন মাত্র একটি অপ্রতুল ও অপরিপূর্ণ খাবার।

ডা. নুনান বলেন, প্রতিদিন দুপুরের পর একটি মাত্র খাবার সরবরাহ করা হয়। সেটাও খুবই সাধারণ। যেমন গতকাল ছিল শুধু সেদ্ধ ডাল, আর কয়েকদিন আগে ছিল ভাতের সঙ্গে কয়েকটি শস্যদানা দানা। এতে পুষ্টি তো পূর্ণ হয় না, বরং একজন পূর্ণদিবস কাজ করা কর্মীর জন্য পর্যাপ্ত ক্যালোরিও নেই।

তিনি আরও জানান, যখন আমি সহকর্মীদের জিজ্ঞেস করি তারা কাজের আগে কী খেয়েছেন, তখন প্রায় সবাই বলেন—কিছু না, শুধু পানি।

গাজার কঠিন মানবিক পরিস্থিতির কথা উল্লেখ করে ডা. নুনান আরও বলেন, আমার এক সহকারী নার্স আমাকে গতকাল বলছিলেন, প্রতিদিন সকালে তিনি একটি রুটি চার টুকরো করে নিজের চার সন্তানের জন্য দেন। কাজ শেষে বাসায় ফিরে আবার সেই একইভাবে ভাগ করেন।

গাজার স্বাস্থ্যব্যবস্থা ইতোমধ্যে চরম সংকটে রয়েছে। ওষুধ, খাদ্য, জ্বালানি ও নিরাপত্তার অভাবে সেখানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন চরম চাপের মধ্যে। আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় একটি নিরাপদ ও মানবিক সহায়তা পৌঁছানোর জন্য আহ্বান জানালেও পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি দেখা যাচ্ছে না।

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর