শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ইরানে ফাঁসিতে ঝুলিয়ে তিন ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর

রাজু / ৮৯ বার
আপডেটের সময় : শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় গোরগান শহরে ওই তিন ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের ব্চিার বিভাগের এক বিবৃতিতের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইরানের উত্তরাঞ্চলে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত তিন ব্যক্তির সর্বোচ্চ সাজা কার্যকর করা হয়েছে বলে দেশটির বিচার বিভাগ জানিয়েছে।

স্থানীয় বিচারবিভাগের প্রধান হায়দার আসিয়াবি বলেছেন, ‌‌আজ সকালে উত্তরাঞ্চলীয় শহর গোরগানের একটি কারাগারে ধর্ষণের দায়ে দণ্ডপ্রাপ্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, ইরানে হত্যা ও ধর্ষণকে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বে চীনের পর দ্বিতীয় সর্বোচ্চসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ ইরান।

হায়দার আসিয়াবি বলেন, তিন সদস্যের একটি চক্রের বিরুদ্ধে তিন নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। পরে ওই তিন ধর্ষককে দ্রুত গ্রেপ্তার করা হয়। তবে অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে বিস্তারিত আর কোনও তথ্য দেননি তিনি।

ইরানে সাধারণত ভোরবেলায় ফাঁসিতে ঝুলিয়ে অভিযুক্তদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দেশটিতে বেশিরভাগ মৃত্যুদণ্ড কারাগারেই কার্যকর করা হলেও চলতি মাসের শুরুর দিকে কর্তৃপক্ষ এক ব্যক্তিকে জনসমক্ষে ফাঁসি দেয়।

অভিযুক্ত ওই ব্যক্তি এক তরুণীকে ধর্ষণ ও হত্যার দায়ে দণ্ডিত হয়েছিলেন। ধর্ষণের এই ঘটনার পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। সূত্র: এএফপি।

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর