শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন
নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

আদিয়ালা কারাগারে কী কী সুবিধা পাচ্ছেন ইমরান খান?

রাজু / ১০৪ বার
আপডেটের সময় : শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
আদিয়ালা কারাগারে কী কী সুবিধা পাচ্ছেন ইমরান খান?

আন্তর্জাতিক ডেস্কঃ

২০২৪ সাল থেকে পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের আদিয়ালা কারাগারে কয়েদি হিসেবে আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান। বর্তমানে পাকিস্তানের বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে যত মামলা চলছে, তাতে হয়তো আরও বহুদিন এই কারাগারে থাকতে হবে। আদিয়ালা কারাগারসূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, কিংবদন্তি ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান কাগজে কলমে ‘বি ক্লাস’ ক্যাটাগরিভুক্ত কয়েদি হিসেবে আছেন আদিয়ালায়; এবং কয়েদি হিসেবে তিনি এমন কিছু সুবিধা পাচ্ছেন, যা অন্যান্য ‘বি ক্লাস’ কয়েদিরা ভোগ করেন না।

যেমন— ইমরান খানকে একটি স্বতন্ত্র সেলে রাখা হয়েছে এবং সেই সেলটি ডুপ্লেক্স বা দ্বিতল। সেই সেলে এলইডি বাতির ব্যবস্থা আছে, পত্রপত্রিকা এবং নিজের পছন্দসই বইপত্র পড়া ও রাখার অনুমতি আছে, শারীরিক ব্যায়ামের জন্য হাঁটাচলা এবং সাইক্লিংয়েরও ব্যবস্থা রয়েছে।

কারাগারে ইমরানের পছন্দ অনুযায়ী খাবার সরবরাহ করা হয়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর সকালের নাশতা এবং দুপুর ও রাতের খাবার রান্নার জন্য দাপ্তরিকভাবে একজন কয়েদিকে নিয়োগ দিয়েছে কারা কর্তৃপক্ষ।

কারাগারের ভেতরে ইন্টারনেট ব্যবহারের অনুমতি নেই ইমরান খানের, তবে ২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত মধ্যস্থতাকারীদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে মোট ৪১৩টি এক্সবার্তা পোস্ট করেছেন ইমরান খান। ২০২৪ সালের পার্লামেন্ট নির্বাচন, শিয়ালকোটের উপনির্বাচন এবং দলের অভ্যন্তরীণ নেতৃত্ব বাছাই সংক্রান্ত নির্বাচন— প্রতিটি ইভেন্টে এক্সবার্তার মাধ্যমে দলের কর্মী-সমর্থকদের নির্দেশনা দিয়েছেন তিনি।

সংবাদমাধ্যমেও তার উপস্থিতি উল্লেকযোগ্য। ২০২৪ সালের আগস্টে আদিয়ালায় অন্তরীণ হওয়ার পর এক বছরেরও কম সময়ে বিভিন্ন উপলক্ষ্যে অন্তত ৪৫ বার পাকিস্তানের অভ্যন্তরীণ সংবাদমাধ্যমগুলোর শীর্ষ সংবাদ হয়েছে তার বিভিন্ন বক্তব্য। এ ছাড়া গত দু’ বছরে দ্য টেলিগ্রাফ, রয়টার্স, আইটিভি, ওয়াল স্ট্রিট জার্নাল, ফক্স নিউজসহ অন্তত ১০টি বিদেশি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন ইমরান খান।

বিশৃঙ্খলা সৃষ্টির ঝুঁকি থাকায় ইমরান খানকে আদালতে নেওয়া হয় না। তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিচার প্রক্রিয়ার জন্য আদিয়ালা কারাগারেই বসে আদালতের বেঞ্চ। আদালতের শুনানির সময় কারাকক্ষ থেকে বের করা হয় ইমরান খানকে। সে সময় সরাসরি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সুযোগ পান তিনি।

দর্শনার্থীদের সঙ্গে সাক্ষাতেও সেভাবে বাধা দেওয়া হয় না ইমরান খানকে। কারাগারের নথি থেকে জানা গেছে, গত তিন মাসে অন্তত ৬৬ জন দর্শনার্থী ইমরানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই দর্শনার্থীদের মধ্যে পিটিআইয়ের বিভিন্ন স্তরের নেতা, পার্লামেন্ট সদস্য ও আইনজীবীরা রয়েছেন।

কারাগারের ডাক্তাররা নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করেন। মাঝে মাঝে দিনে তিনবার হয় এই পরীক্ষা। গত দু’সপ্তাহের মেডিকেল রেকর্ড থেকে জানা গেছে, ইমরান খান শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন।

প্রতিদিন কারাগারের বাইরে মুক্ত বাতাসে ২ ঘণ্টা শরীরচর্চা করেন ইমরান খান। জিও নিউজকে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা, স্বাস্থ্য ও আইনসিদ্ধ বৈধ অধিকার রক্ষা করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র : জিও নিউজ

 

এশিয়ান পোস্ট/ আরজে


এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর