শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ইউক্রেন ইস্যুতে পুতিন-মোদীর ফোনালাপ

রিপোর্টার / ১৬৩ বার
আপডেটের সময় : শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

ইউক্রেন ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালাপা হয়েছে। বুধবার (২০ মার্চ) ক্রেমলিন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুতিন পঞ্চমবারের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। পশ্চিমাদেশগুলো নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে ব্যাপক সমালোচনা করেছে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম ছিল ভারত। তাছাড়া মোদী পুতিনকে অভিনন্দনও জানিয়েছেন।

মূলত ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার ওপর তীব্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। তবে এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখছে ভারত। কিনছে মূল্যছাড়ে তেল। এতে সুবিধাজনক অবস্থায় পুতিন।

এদিকে আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। ইউক্রেনে রুশ হামলা শুরু হওয়ার পর এটাই হবে কিয়েভের কোনো শীর্ষ কর্মকর্তার ভারত সফর।

এর আগে নির্বাচনে জিতেই তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে পশ্চিমাদের সতর্ক করে দেন রাশিয়ার প্রেসিডেন্ট। গত ১৮ মার্চ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, রাশিয়া-যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো জোটের মধ্যে সরাসরি সংঘাত মানে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে পৃথিবী মাত্র এক কদম দূরে। তবে আমি নিশ্চিত কেউই নিশ্চয় এই যুদ্ধ দেখতে চায় না।

১৯৬২ সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্কের তীব্র সংকট শুরু হয়। মাঝে মধ্যেই পুতিন পারমাণবিক যুদ্ধের ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন। কিন্তু তিনি এও বলেন, ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজনীয়তা তিনি কখনো অনুভব করেননি।

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর