রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

বন্ধ হয়ে গেল আল জাজিরা বলকানসের সম্প্রচার

রাজু / ১৮৮ বার
আপডেটের সময় : রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

এক যুগেরও বেশি সময় আগে শুরু হওয়া কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বলকানস শাখার সম্প্রচার বন্ধ ঘোষণা করা হয়েছে। আর্থিক সঙ্কটের কারণে শনিবার এই সম্প্রচারমাধ্যমের বলকানস শাখার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম খবর দিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৪ বছর সম্প্রচার চালানোর পর শনিবার কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা বলকানসের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

শনিবার দুপুরের দিকে সংবাদ সম্প্রচারের শেষে উপস্থাপিকা দালিজা হাসানবেগোভিচ বলেন, ‌‌‘‘এটাই ছিল আল জাজিরা বলকানসের শেষ সংবাদ অনুষ্ঠান। প্রায় চৌদ্দ বছর আমাদের ওপর আস্থা রাখার জন্য আপনাদের ধন্যবাদ।’’

তবে আল জাজিরা বলকানসের কার্যক্রম বন্ধের বিষয়ে যোগাযোগ করা হলেও চ্যানেল কর্তৃপক্ষ মন্তব্য করতে অস্বীকৃতি জানায় বলে জানিয়েছে এএফপি। স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম ও সাংবাদিক সংগঠন বলেছে, ‘‘আর্থিক কারণে’’ চ্যানেলটির কার্যক্রম বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০১১ সালের নভেম্বরে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারাযেভোতে প্রধান স্টুডিও স্থাপন করে সম্প্রচার কার্যক্রম শুরু করেছিল আল জাজিরা বলকানস। সাবেক যুগোস্লাভিয়ার সব দেশে তখনকার সার্বো-ক্রোয়েশিয়ান নামে পরিচিত আঞ্চলিক ভাষায় সংবাদ প্রচার করত চ্যানেলটি। ১৯৯০-এর দশকের যুদ্ধ এবং যুগোস্লাভ ফেডারেশনের ভাঙনের পর প্রথম আঞ্চলিক সংবাদ চ্যানেল হিসেবে কার্যক্রম শুরু করেছিল আল জাজিরা বলকানস।

ওই অঞ্চলজুড়ে চ্যানেলটিতে প্রায় ২০০ জন কর্মী কাজ করতেন। আকস্মিকভাবে চ্যানেলটি বন্ধের ঘোষণায় ওই অঞ্চলের একাধিক সাংবাদিক সংগঠন দুঃখ প্রকাশ করেছে।

ক্রোয়েশিয়ার সাংবাদিক সমিতি ও দেশটির সাংবাদিক ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে, যেসব সমাজে গণমাধ্যমের বহুত্ববাদ দুর্বল কিংবা অনুপস্থিত, সেখানে এটি একটি গণতান্ত্রিক ক্ষতি। তারা এটিকে স্বাধীনতা ও সত্যের জন্য বিদ্যমান ক্ষেত্রের ক্ষয় বলেও অভিহিত করে।

বসনিয়ার সাংবাদিক সংগঠন বিএইচ নোভিনারি বলেছে, চ্যানেলটি বন্ধ হয়ে যাওয়ায় দর্শকরা একটি নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে বঞ্চিত হবেন। সূত্র: এএফপি।

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর