মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

জাতিসংঘের পরমাণু সংস্থাকে ‘দ্বৈত নীত ‘ পরিহার করতে বললেন পেজেশকিয়ান

রাজু / ৯৯ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)-এর সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপনের জন্য শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আর সেই শর্ত হলো—‘দ্বৈত নীতি’ থেকে সরে আসতে হবে আইএইএ-কে।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ইরনা’র বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, গতকাল ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্টার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট। ফোনালাপে পেজেশকিয়ান বলেছেন, “কোনো বৈশ্বিক সংস্থা যদি নিরপেক্ষতার নীতি থেকে বিচ্যুত হয়, তাহলে ওই সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় আসে। আইএইএ আমাদের পরমাণু প্রকল্প নিয়ে তার দ্বৈত নীতি পরিবর্তন করবে কি না— তার ওপর এই সংস্থাটির সঙ্গে আমাদের সম্পর্ক পুনঃস্থাপনের ব্যাপারটি নির্ভর করছে।”

“আরেকটি কথা আমি বলব— পরবর্তীতে যদি ইরানকে লক্ষ্য করে কোনো হামলার ঘটনা ঘটে— তাহলে তেহরানের জবাব আরও কঠোর এবং নিখুঁত হবে”, ফোনালাপে ইইউ প্রেসিডেন্টকে বলেন পেজেশকিয়ান।

গত জুন মাসের প্রথম সপ্তাহে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে আইএইএ। সেখানে বলা হয়, ইরানের কাছে প্রায় সাড়ে চারশ কেজি ইউরেনিয়াম আছে এবং সেই ইউরেনিয়াম ৬০ শতাংশ বিশুদ্ধ। এই বিশুদ্ধতার মান যদি ৯০ শতাংশে উন্নীত করা যায়— তাহলে অনায়াসেই এই ইউরেনিয়াম দিয়ে পরমাণু বোমা বানানো সম্ভব।

আইএইএ এই প্রতিবেদন প্রকাশের এক সপ্তাহ পর, ১৩ জুন ইরানে বিমান অভিযান শুরু করে ইসরায়েল। জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরানও। পরে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে শেষ হয় ইরান-ইসরায়েলের ১২ দিনের সংঘাত।

ইরান-ইসরায়েলের সংঘাত বাঁধার পর তেহরান অভিযোগ করেছিল — ইরানের পরমাণু প্রকল্প নিয়ে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষন সংস্থার প্রতিবেদন নিরপেক্ষ ছিল না এবং তাদের প্রতিবেদন ইসরায়েলকে হামলার অজুহাত তুলে দিয়েছে।

২৫ জুন ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর আইএইএ-এর সঙ্গে সহযোগিতা স্থগিতের দাবি জানিয়ে একটি বিল পাশে হয় ইরানের পার্লামেন্ট মজলিশে। পেজেশকিয়ান স্বাক্ষরের পর বর্তমানে সেটি আইনে পরিণত হয়েছে। সূত্র : রয়টার্স

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর