মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ট্রাম্পকে ইউরোপের সঙ্গে থাকার আহ্বান জার্মানির

রাজু / ৯৪ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
ট্রাম্পকে ইউরোপের সঙ্গে থাকার আহ্বান জার্মানির

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেনকে সমর্থন দিয়ে যাওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউরোপীয়দের সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস। ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত দুদিনব্যাপী ‘ইউক্রেন রিকভারি কনফারেন্সে’ এই আহ্বান জানিয়েছেন তিনি।

ইউক্রেনের পুনর্গঠনের জন্য বেসরকারি ও রাজনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করতে ইতালিতে ‌‌‘ইউক্রেন রিকভারি কনফারেন্স’ অনুষ্ঠিত হচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশের নেতারা এই সম্মেলনে অংশ নিয়েছেন।

ওয়াশিংটন ডিসি এবং ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে জার্মান চ্যান্সেলর ম্যার্ৎস বলেন, আমাদের সঙ্গে থাকুন, ইউরোপীয়দের সঙ্গে থাকুন। আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি এবং আমরা বিশ্বে একটি স্থিতিশীল রাজনৈতিক অবস্থার সন্ধান করছি।’’সম্মেলনে রাশিয়ার প্রেসডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যেও বার্তা দেন চ্যান্সেলর মার্ৎস। তিনি বলেন, ‘‘আমরা হাল ছাড়ব না।’’

এদিকে, ডোনাল্ড ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপের মধ্যেই বুধবার ইউরোপীয় ইউনিয়ন বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব দ্রুত শুল্ক নিয়ে সমঝোতায় পৌঁছাবে তারা। ট্রাম্পের নতুন বাণিজ্যনীতি ইতোমধ্যে বিশ্ব অর্থনীতিকে বিপদে ফেলেছে।

মঙ্গলবার ট্রাম্প এক ঘোষণায় বলেছিলেন, আমদানিকৃত তামার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে আমেরিকা। এছাড়াও সেমিকন্ডাক্টর এবং ওষুধপ্রস্তুতকারী শিল্পের ওপর নতুন করে কর বসানোর ঘোষণা দিয়েছেন তিনি।

জাপান, দক্ষিণ কোরিয়াসহ একাধিক দেশে চিঠি পাঠানোর পর বুধবার নতুন ছয়টি দেশে শুল্ক আরোপের চিঠি দিয়েছেন ট্রাম্প। এর মধ্যে আছে আলজেরিয়া (৩০ শতাংশ), ব্রুনেই (২৫ শতাংশ), ইরাক (৩০ শতাংশ), লিবিয়া (৩০ শতাংশ), মলদোভা (২০ শতাংশ) এবং ফিলিপাইন (২০ শতাংশ)।

এর আগে ট্রাম্প বলেন, বুধবার সকালের মধ্যে আরও সাতটি দেশে তার চিঠি পৌঁছাবে। খুব দ্রুত অন্যান্য দেশেও পাঠানো হবে নতুন নির্ধারিত শুল্কের চিঠি। তিনি বলেন, ইইউর সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা খুব ভালো এগোচ্ছে।

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর