মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

উপদেষ্টা আসিফ আর খিলক্ষেতের মণ্ডপ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরে প্রশ্ন

রাজু / ৭৪ বার
আপডেটের সময় : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
উপদেষ্টা আসিফ আর খিলক্ষেতের মণ্ডপ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরে প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে গতকাল (মঙ্গলবার) বাংলাদেশের কিছু ইস্যু নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। এর মধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াঁর বিমানবন্দরে ম্যাগাজিন নিয়ে যাওয়া এবং খিলক্ষেতের অননুমোদিত হিন্দু মণ্ডপ উচ্ছেদের প্রসঙ্গ ছিল। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তামি ব্রুস এ দুটি প্রশ্নের একটিরও উত্তর দেননি। তিনি বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে তোলা এক প্রশ্নে কিছু কথা বলেছেন। যদিও সেগুলো ছিল কৌশলী উত্তর।

ব্রিফিংয়ে ওই সাংবাদিক তামি ব্রুসের প্রতিক্রিয়া জানতে চেয়ে বলেন, ‘সম্প্রতি কোয়াড জোটের বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের আত্মরক্ষার সব অধিকার ভারতের আছে। তিনি আশা প্রকাশ করেন কোয়াডের সদস্যরা এটি বুঝবে। বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্ত রয়েছে। এ বিষয়টি বিবেচনা করে গত সপ্তাহে, বিমানবন্দরে, গত বছর সরকার বিরোধী আন্দোলনে ব্যবহৃত গোলাবারুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের লাগেজে পাওয়ার বিষয়টি নিয়ে এবং গত সপ্তাহে বুলডুজার দিয়ে হিন্দু দুর্গা মন্দির ভাঙ্গার বিষয়টি নিয়ে আপনার প্রতিক্রিয়া কী?’

জবাবে মার্কিন মুখপাত্র বলেন, “আমি জানি ভারত ও বাংলাদেশের মধ্যে জটিল ইস্যু রয়েছে। আরও তথ্যের জন্য আমি আপনাকে স্টেট.গভ-এ চেক করার জন্য বলব। সেখানে প্রতিরক্ষামন্ত্রী মার্কো রুবিওর কোয়াড বৈঠক নিয়ে অনেক তথ্য ও যৌথ বিবৃতি রয়েছে। ওই বৈঠক সম্পর্কে আপনাকে আমরা এটাই জানাতে পারব।”তিনি আরও বলেন, “আমি যুক্তরাষ্ট্র, ভারত বা অন্য কোনো দেশ নিয়ে প্রতিরক্ষামন্ত্রীর মতামত বর্ণনা করব না। কারণ এটি কূটনৈতিক বিষয়। আমি আরও তথ্যের জন্য আপনাকে যৌথ বিবৃতি দেখতে বলব।”সূত্র: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর