সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

গাজায় যুদ্ধবিরতি হবে চলতি সপ্তাহের শেষেই : আশা ট্রাম্পের দূতের

রাজু / ৭০ বার
আপডেটের সময় : সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলতি সপ্তাহের শেষেই যুদ্ধবিরতি হবে বলে আশা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন মন্ত্রীসভার এক বৈঠকে এই আশাবাদ প্রকাশ করেছেন উইটকফ, ডোনাল্ড ট্রাম্পও সেখানে উপস্থিত ছিলেন।

বৈঠকে উইটকফ বলেন, “আমাদের চারটি ইস্যু ছিল এবং দু’দিন আলোচনার পর আমরা একটি ইস্যুতে নেমে এসেছি; সেটি হলো ‘যুদ্ধবিরতি’। আমরা আশা করছি, এই সপ্তাহের শেষ দিকে আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব— যা আমাদেরকে (গাজায়) ৬০ দিনের যুদ্ধবিরতির দিকে নিয়ে যাবে।”

সম্ভাব্য ৬০ দিনের যুদ্ধবিরতির সময় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস জীবিত ১০ জন জিম্মি এবং ৯ জন জিম্মির মরদেহ হস্তান্তর করবে বলে জানিয়েছেন উইটকফ।

বৈঠকে গাজার পরিস্থিতিতে ‘ট্র্যাজেডি’ উল্লেখ করে ট্রাম্প বলেন, নেতানিয়াহুর সঙ্গে তিনি এ ব্যাপারে আলোচনা করবেন এবং তিনি, নেতানিয়াহু এবং ‘অপরপক্ষ’ (হামাস) এই যুদ্ধ অবস্থা থেকে উত্তরণ চান।

মন্ত্রিসভার বৈঠকের আগে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসে বক্তব্য দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে তিনি বলেন, “গাজায় আমাদের কাজ এখনও বাকি রয়ে গেছে। আর সেই কাজ হলো আমাদের জিম্মিদের উদ্ধার করা এবং হামাসের সামরিক ও প্রশাসনিক সক্ষমতাকে ধ্বংস করা। আমাদের নিজেদের এবং সবার মঙ্গলের জন্য গাজাকে একটি ভিন্ন ভবিষ্যতের দিকে পরিচালিত করা জরুরি।”

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা করার পর সেদিন থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। গত প্রায় দু’ বছর ধরে চলমান সে অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন ৫৭ হাজার ৫ শতাধিক এবং আহত হয়েছেন ১ লাখ ৩০ হাজারেরও ফিলিস্তিনি। সূত্র : আনাদোলু এজেন্সি

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর