সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

গাজায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত

রাজু / ৬৯ বার
আপডেটের সময় : সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলায় একদিনে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ইসরায়েলের লাগাতার হামলায় প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা প্রায় ৫৭ হাজার ৬০০ জনে পৌঁছেছে। মঙ্গলবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, ইসরায়েলের টানা বিমান ও স্থল হামলায় গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৫৭ হাজার ৫৭৫ জনে। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ২৪ ঘণ্টায় আরও ৫২ জনের মরদেহ বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে পৌঁছেছে এবং আহত হয়েছেন আরও ২৬২ জন। এর ফলে ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া এই যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৮৭৯ জনে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, “বহু মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে, কিন্তু নিরাপত্তাজনিত কারণে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।”

এছাড়া, শুধুমাত্র মানবিক সহায়তা নেওয়ার সময় গত ২৪ ঘণ্টায় ৮ জন নিহত এবং ৭৪ জনের বেশি আহত হয়েছেন। ২৭ মে থেকে এ পর্যন্ত সহায়তা নিতে গিয়ে মোট ৭৬৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৫ হাজার ৪৪ জনের বেশি। চলতি বছরের ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গাজায় হামলা আবার শুরু করে। এরপর থেকে এখন পর্যন্ত ৭ হাজার ১৩ জন নিহত এবং ২৪ হাজার ৮৩৮ জন আহত হয়েছেন।

গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া, গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিসি) একটি মামলা চলছে।

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর