সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

‘যে কোনো সময় সৌদিতে ৫০ জনের শিরশ্ছেদ করা হবে’

রাজু / ৮৩ বার
আপডেটের সময় : সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সৌদিতে ৫০ জনের শিরশ্ছেদ করা হবে

আন্তর্জাতিক ডেস্কঃ

সৌদি আরবে যে কোনো সময় অন্তত ৫০ জনের শিরশ্ছেদ করা হবে। তারা আফ্রিকার ইথিওপিয়া ও সোমালিয়ার নাগরিক। তাদের সবাই মাদক চোরাচালানের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এরপর তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই ব্যক্তিদের আত্মীয়-স্বজনরা জানিয়েছেন, যে কোনো সময় তাদের শিরশ্ছেদ করা শুরু হবে। একজন অবশ্য জানিয়েছেন, এ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।

আফ্রিকার এসব নাগরিক ইয়েমেন সীমান্তবর্তী নাজিরান কারাগারে বন্দি আছেন। বন্দিদের কয়েকজন জানিয়েছেন, তাদের কয়েক সপ্তাহ আগে জানানো হয়, দ্রুতই তাদের মৃত্যুদণ্ড কার্যকর হবে। আর সৌদিতে সাধারণত শিরশ্ছেদের মাধ্যমে দণ্ড কার্যকর হয়।

নাম গোপন রাখার শর্তে এক বন্দি সংবাদমাধ্যম মিডেল ইস্ট আইকে বলেছেন, “তারা আমাদের শেষ বিদায় জানাতে বলেছে। আমাদের বলা হয়, ঈদুল আজহার পর দণ্ড কার্যকর শুরু হবে। যা এখন শুরু হয়ে গেছে।”

মিডেল ইস্ট আই এসব দণ্ডিত ব্যক্তির একটি তালিকা পেয়েছে। যার মধ্যে ৪৩ জন ইথিওপিয়ার আর ১৩ জন সোমালিয়ার নাগরিক। এদের মধ্যে ছয়জনকে গত ছয়মাসের মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আবার অনেকে দীর্ঘদিন ধরে আটকে আছেন। তাদের কয়েকজন দাবি করেছেন, তারা কখনো মাদক পাচার করেননি।

এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে ৫২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। গত বছর সৌদিতে ৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর হয়। যা পুরো বিশ্বের মধ্যে সর্বোচ্চ ছিল। সূত্র: মিডেল ইস্ট আই

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর