শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

আবারও ইরানে বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প

রাজু / ১৫৮ বার
আপডেটের সময় : শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে আবারও বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৭ জুন) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হলে দেশটিতে আবারও বোমা হামলা করা হবে। সূত্র : সিএনএন

গত ২১ জুন ইরানের ফরদো, নাতাঞ্জ ও ইসফাহান পরমাণু স্থাপনায় বি-২ বোমারু বিমান ব্যবহার করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলার পর তেহরানের পরমাণু অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা যদি দমানো না যায়, তাহলে ট্রাম্প নতুন করে হামলার কথা বিবেচনা করবেন কি না- সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘অবশ্যই। এটি প্রশ্নাতীত।’

সংবাদ সম্মেলনে উল্লেখ ট্রাম্প করেন, ইরানের মার্কিন হামলার আগে গত ১৩ জুন হামলা চালায় ইসরায়েল। এর পর থেকে টানা ১২ দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলে। এই সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা ‘বাজেভাবে মার খেয়েছেন’।

শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৩ জুন ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির বিষয়ে তিনি বলেন, সংঘাত থামানোর জন্য সেটিই ছিল উপযুক্ত সময়।

এর আগে ন্যাটো সম্মেলনে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন, তেহরান যদি আবার পারমাণবিক কার্যক্রম শুরু করে, যুক্তরাষ্ট্র কি আবার বোমাবর্ষণ করবে? এ সময় ট্রাম্প সরাসরি জবাব দেন, ‘অবশ্যই’এ মুহূর্তে ইরান কিছুই সমৃদ্ধ করতে চায় না। তারা কেবল ঘুরে দাঁড়াতে চাইছে।’

ট্রাম্প আরও বলেন, ‘তারা বোমা পাবে না, আর তারা ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে পারবে না।’ তবে ট্রাম্প ইঙ্গিত দেন ভবিষ্যতে ইরানের সঙ্গে কিছুটা সম্পর্কোন্নয়নের সম্ভাবনাও রয়েছে। তিনি বলেন, ‘আমার ধারণা, শেষ পর্যন্ত আমাদের ইরানের সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠবে।’ সূত্র : টাইমস অব ইসরায়েল

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর