শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর ইসরায়েল নতুন হামলা চালায়নি : নেতানিয়াহু

রাজু / ১০৬ বার
আপডেটের সময় : শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর ইসরায়েল নতুন হামলা চালায়নি : নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ফোনালাপের পর ইরানে আর নতুন কোনো হামলা চালায়নি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। নেতানিয়াহুর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে করা হয়েছে এ দাবি।

বিবৃতিতে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করার পর ইরান তা লঙ্ঘন করে ইসরায়েলে দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর জবাবে তেহরানের কাছে একটি ‘রাডার অ্যারে’-তে আঘাত হানে ইসরায়েলের বিমান বাহিনী।”

“কিন্তু এর কিছুক্ষণ পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ফোন করেন এবং তিনি ফোন করার পর ইসরায়েল আর ইরানে হামলা করা থেকে নিজেকে বিরত রেখেছে।”

বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলের স্থানীয় সময় সকাল সাতটা বেজে ছয় মিনিটে একটি এবং ১০ টা ২৫ মিনিটে আরও দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

নেতানিয়াহুর সঙ্গে ফোনকলে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলের ব্যাপক প্রশংসা করেছেন এবং বলেছেন— ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল তার ‘সব লক্ষ্য অর্জন করেছে’ বলেও দাবি করা হয়েছে বিবৃতিতে।

এদিকে নেতানিয়াহুকে ট্রাম্পের ফোনকলের সত্যতা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের কর্মকর্তারাও। তবে তারা বলেছেন, নেতানিয়াহুকে ফোন করে কঠোর বার্তা দিয়েছেন ট্রাম্প।

হোয়াইট হাউজের এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, “আজ মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প; কিন্তু টেলিফোনে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে সাধারণত যে ভাষায় কথা বলেন, তার তুলনায় আজ তার ভাষা কঠোর ছিল।”

রোববার মধ্যরাতে ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। সংক্ষিপ্ত এই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন মিডনাইট হ্যামার।

অপারেশন মিডনাইট হ্যামারের জবাব দিতে সোমবার কাতার এবং ইরাকের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ১৩টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারী গার্ড কর্পস (আইআরজিসি)। এই হামলার কয়েক ঘণ্টার পর মধ্যরাতে যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প। সূত্র : বিবিসি

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর