শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

‘ইসরাইলে ইরানের হামলা অব্যাহত থাকবে’

রাজু / ৯১ বার
আপডেটের সময় : শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

ইসরাইলের বিরুদ্ধে ইরানের হামলা অব্যাহত থাকবে। ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা ফার্স। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা ফার্স বলছে, ‘গত রাতের সীমিত পদক্ষেপের মাধ্যমে এই সংঘর্ষ শেষ হবে না। ইরানের হামলা অব্যাহত থাকবে।  আর এই পদক্ষেপ আক্রমণকারীদের (ইসরাইল) জন্য খুবই বেদনাদায়ক এবং দুঃখজনক হবে।’

শুক্রবার ইরানের বিভিন্ন পরমাণু কর্মসূচির কেন্দ্র লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইসরাইল।এতে ইরানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন।  তাদের মধ্যে ইরানের আধাসামরিক বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামির মৃত্যু নিশ্চিত করা হয়েছে। কর্মকর্তা ও বিজ্ঞানীদের পাশাপাশি রাষ্ট্রীয় গণমাধ্যম ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরির মৃত্যু নিশ্চিত করেছে।

ইসরাইলের এ হামলার জবাবে তেল আবিবে পালটা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। ইরানের হামলায় প্রায় ৮০ জন আহতের খবর পাওয়া গেছে। যাদের মধ্যে তিনজন গুরুতর আহত ছিলেন এবং পরে মারা যান। ম্যাগেন ডেভিড অ্যাডমের মতে, আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বাকিরা হালকা থেকে মাঝারি আহত হয়েছেন অথবা তীব্র উদ্বেগে ভুগছেন।

ইরানি মিডিয়ার দাবি, শুক্রবার গভীর রাতে প্রথম হামলায় শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।  তবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর অনুমান, এর প্রকৃত সংখ্যা ১০০- এরও কম।

আইডিএফ জানিয়েছে, রাতভর চারটি হামলায় ডজন ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, তবে নির্দিষ্ট সংখ্যা জানাতে অস্বীকৃতি জানিয়েছে আইডিএফ।

ইরানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র মধ্য ইসরাইলে আঘাত হানে। তেল আবিবে বড় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বেশ কয়েকটি আঘাতস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। তথ্যসূত্র: আলজাজিরা

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর