শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী নতুন মিসাইলের ব্যবহার শুরুই করিনি: কড়া হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: আরাকচি এবার চীনের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের ইরাকসহ মধ্যপ্রাচ্যে ২৪ হামলা চালাল ইরানপন্থি গোষ্ঠী হরমুজ প্রণালী সুরক্ষায় মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে: ট্রাম্প মার্কিন হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্পের দাবি ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরানকে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারে চীন

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত অভিবাসীদের আশ্রয় দিচ্ছে কসোভো

রাজু / ১৫৯ বার
আপডেটের সময় : শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্কঃ

চলতি বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে যুক্তরাষ্ট্র। হাজারও অভিবাসীকে দেশ থেকে বিতাড়িতও করেছে ট্রাম্প প্রশাসন।

তবে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত অভিবাসীদের সাময়িকভাবে আশ্রয় দিচ্ছে ইউরোপের বলকান অঞ্চলের রাষ্ট্র কসোভো। বুধবার (১১ জুন) দেশটি এই ঘোষণা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, কসোভো সরকার বুধবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত কিছু অভিবাসীকে তারা সাময়িকভাবে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সরকারের প্রেস অফিস এক বিবৃতিতে জানায়, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে তৃতীয় দেশের অভিবাসীদের গ্রহণ ও সাময়িক পুনর্বাসনের ব্যবস্থা করা হতে পারে।

এই উদ্যোগের আওতায় কসোভো এক বছর মেয়াদে সর্বোচ্চ ৫০ জন অভিবাসীকে সাময়িকভাবে আশ্রয় দিতে পারে, যাতে তাদের নিজ নিজ দেশে নিরাপদে ফেরত পাঠানোর প্রক্রিয়াটি সহজ হয়।

বিবৃতিতে আরও বলা হয়, “সরকার এই প্রক্রিয়ায় অংশ নিতে প্রস্তুত, যেখানে একটি প্রস্তাবিত তালিকা থেকে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে বাছাই করা হবে, যারা আইনের শাসন ও জননিরাপত্তা সংক্রান্ত নির্দিষ্ট মানদণ্ড পূরণ করেন।”

এছাড়া কসোভো সরকার তাদের বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে ‘অবিচল মিত্র’ হিসেবে উল্লেখ করেছে এবং বলেছে, এই সহযোগিতা সেই সম্পর্কেরই প্রতিফলন।

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর