সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ১৪০ কোটি টাকা! ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত ও রাশিয়ার নৌ মহড়া নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান ধানের শীষ জয়ী হলে পদ্মা সেচ প্রকল্প চালু হবে: তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়, ট্রাম্পের নতুন হুমকি সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ যদি যুদ্ধ বাঁধে এক মিলিমিটারও পিছপা হব না বিমান বিধ্বস্ত হয়ে নিহত অজিত পাওয়ার : বিমান সম্পর্কে কিছু তথ্য

নোটিশ :
Eid Bazar ! Eid Bazar ! Held on 30th March Saturday @ Paterson Firemanhall, Adress 226 Walnut ST, Paterson, NJ 07522 /  9th International Women's Day Award Held on April 27, 2024 @ The Brownston, 251 West Broadway, Paterson, NJ .7522 Ticket 70 Dollar Per Person Get Tickets From www.eventbrite.com

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল সাত হাজারঃ ছয়জনের মৃত্যু

রাজু / ১২৭ বার
আপডেটের সময় : সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সাত হাজার ছাড়াল, নতুন করে ছয়জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। সঙ্গে গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ আপডেটে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০৬ জন। আর মৃত্যু হয়েছে ছয়জনের ।

এই ছয়জনের মধ্যে তিনটি মৃত্যু রেকর্ড করা হয়েছে কেরালায়। দুইজন কর্ণাটকে আর মহারাষ্ট্রে একজন। মৃতদের মধ্যে ৪৩ বছর বয়সী একজন রয়েছেন। তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছিল। আর বাকি পাঁচজনের সবাই বৃদ্ধ ছিলেন এবং আগে থেকেই জটিল রোগে ভুগছিলেন।

ভারতে গত কয়েকদিন ধরেই করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। যারমধ্যে এলএফ.৭, এক্সএফজি, জেন.১ ধরনে বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। এছাড়া নতুন করে এনবি.১.৮.১ নামে নতুন একটি উপধরন শনাক্ত হয়েছে।

এদিকে করোনা সংক্রমণ বাড়লেও ভারতে গণহারে করোনার বুস্টার ডোজ দেওয়ার বিপক্ষে মতামত দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলেছেন বৃদ্ধ, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা ব্যক্তি এবং গুরুতর অসুস্থদের বুস্টার ডোজ দেওয়া যেতে পারে।

তারা জানিয়েছেন, যেহেতু আগেই বেশিরভাগ মানুষকে টিকা দেওয়া হয়েছে তাই এ মুহূর্তে নতুন করে গণহারে টিকা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। তবে পূর্বসতর্কতামূলক ব্যবস্থা যেমন— মাস্ক পরা, হাত পরিষ্কার রাখা, ভিড় এড়িয়ে চলা— এগুলো মেনে চলার আহ্বান জানিয়েছেন তারা।

সংক্রমণ বাড়ায় ভারতের কেন্দ্রীয় সরকার স্থানীয় সরকারের প্রতি বিভিন্ন নির্দেশনা জারি করেছে। এছাড়া যে কোনো পরিস্থিতির জন্য তাদের প্রস্তুত থাকতে বলেছে। এছাড়া করোনা ভাইরাস ও সাধারণ জ্বরের মধ্যে যে পার্থক্য আছে সেটিও নিশ্চিত হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, শুধুমাত্র জ্বর, হাঁচি বা কাশি হলেই করোনা হয়েছে এমনটি ধরে নেওয়া যাবে না। সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

এশিয়ান পোস্ট/আরজে

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর